রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:১৩ পিএম
এ প্রজন্মের সবচেয়ে আলোচিত তিন তারকা সিয়াম, পূজা ও তাসকিন থাকছেন নতুন ছবিতে। তারা অভিনয় করছেন ‘শান’ নামের চলচ্চিত্রে। রোববার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে শুরু হয়েছে এর কাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম এ রাহিম।
তিনি জানান, প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম, পূজা, তাসকিন তিনজনই। সিয়াম ও পূজার মায়ের ভূমিকায় আছেন চম্পা ও অরুণা বিশ্বাস। তারাও এদিন অংশ নেন। ছবির নায়ক সিয়ামের মা হিসেবে দেখা যাবে চম্পাকে আর নায়িকা পূজার মায়ের চরিত্রটি করছেন অরুণা বিশ্বাস ।অরুণা ও চম্পা পরিচালক এম রাহিম বলেন, ‘৩ জুন পর্যন্ত ঢাকায় শুটিং করবো। ঈদের পরেই শুটিংয়ে যাবো ঢাকার বাইরে।’
এম এ রাহিমের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার একটি চলচ্চিত্রেও কাজ করার অভিজ্ঞতা আছে এ নবীনের।
‘শান’ ছবিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ নাম ভূমিকায় অভিনয় করছেন। তিনি বলেন, ‘আমি প্রতিটি ছবি করার আগে সময় বের করে নিই। কারণ চরিত্র নিয়ে কাজ করতে চাই। এ ছবিতেও নতুন চরিত্রে দেখা যাবে। থাকছে অ্যাকশন ও থ্রিলার।’
জানা যায়, ছবিটিতে সিয়ামকে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে দেখা যাবে। এজন্য পুলিশের একাধিক ট্রেনিং করতে হয়েছে তাকে। রেখেছেন গোঁফও।
‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া। মুক্তির সময় পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত