তিন বিস্ফোরণে কাঠমান্ডুতে নিহত ৪

bcv24 ডেস্ক    ০৮:০০ পিএম, ২০১৯-০৫-২৭    518


তিন বিস্ফোরণে কাঠমান্ডুতে নিহত ৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনটি পৃথক বিস্ফোরণে চার জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

রোববারের এসব বিস্ফোরণ মাওবাদীদের দলছুট একটি গোষ্ঠী ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গাওয়ালি বলেছেন, “ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।”

বিস্ফোরণগুলো কী ধরনের ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নগরীর কেন্দ্রস্থলের ঘাটিকুলো আবাসিক এলাকায় একটি বাড়ির ভিতরে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন।

ঘটনাস্থলে এলাকাটির বাসিন্দা ১৭ বছর বয়সী শিক্ষার্থী গোবিন্দ ভান্ডারি রয়টার্সকে বলেছেন, “বড় ধরনের গোলমালের শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি বিস্ফোরণের ধাক্কায় একটি বাড়ির দেয়ালে অনেকগুলো ফাটল ধরেছে।”

শহরতলীর সুকেধারা এলাকার একটি সেলুনের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, এতে তিন জন নিহত হন।

তৃতীয় বিস্ফোরণটি ঘটে কাঠমান্ডুর থানকোট এলাকায় একটি ইটভাঁটির কাছে, এখানে দুই জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো গোষ্ঠী এসব বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

দ্বিতীয় বিস্ফোরণস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটো সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণে সেলুনটির দরজা-জানালা চুর্ণবিচুর্ণ হয়ে গেছে এবং সেনাবাহিনী ওই এলাকাটি সিল করে দিয়েছে। 

পুলিশ কর্মকর্তা গাওয়ালি জানিয়েছেন, সাবেক মাওবাদী বিদ্রোহীদের দলছুট একটি অংশ যারা তাদের সমর্থকদের গ্রেপ্তার করার জন্য সরকারের বিরোধিতা করছে, বিস্ফোরণগুলো তাদের কাজ হতে পারে বলে সন্দেহ করছেন তারা।

“প্রথম বিস্ফোরণস্থল থেকে ওই গোষ্ঠীটির একটি পুস্তিকা পাওয়া গেছে,” বলেছেন তিনি।

ওই গোষ্ঠীর কর্মীরা এই বাড়িতে বসে বোমা তৈরি করতো এবং আহতদের মধ্যে একজন গোষ্ঠীটির কর্মী বলে জানিয়েছে তিনি।

এক দশক ধরে মাওবাদী গৃহযুদ্ধ চলার পর ২০০৬ সালে তা শেষ হয়। সাবেক বিদ্রোহীদের প্রধান অংশটি যে দলে যোগ দিয়েছিল তারাই এখন সরকার পরিচালনা করছে।

ফেব্রুয়ারিতে সাবেক বিদ্রোহীদের দলছুট অংশটি কাঠমান্ডুতে একই ধরনের একটি বিস্ফোরণ ঘটিয়েছিল, তাতে একজন নিহত ও দুই জন আহত হয়েছিলেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত