সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:৪৯ এএম
বছরের সেরা ফ্ল্যাগশিপের তকমা জুটলেও মাত্র কয়েক মাসের মাথায় এসে মুখ থুবড়ে পড়েছে হুয়াওয়ের পি৩০ প্রোর জনপ্রিয়তা। এক হাজার ১৫০ ডলারের এই ফোন এখন মিলছে ১৩০ ডলারেই।
যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের কিছু সেবা হুয়াওয়েতে বন্ধের ঘোষণা আসার পর সপ্তাহ না ঘুরতেই যুক্তরাজ্যে স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে এমন দাম চাওয়া হচ্ছে বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
তারা বলছে, চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়তির দিকে।
বছরের শুরুতে দারুণ নকশার জন্য ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যাটারি আর লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য হুয়াওয়ের পি৩০ নজরে এসেছিল সবার।
ওই সময় ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের একটি প্রতিবেদনে বলা হয়, “বছরের পর বছরে ধরে ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে হুয়াওয়েৃ বিশ্ব বাজারে শীর্ষে থাকা স্যামসাং থেকে হুয়াওয়ের দূরত্ব এখন একেবারেই সামান্য।”
তবে এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গুগলের নেওয়া সিদ্ধান্তের ফলে পশ্চিমে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হুয়াওয়েকে।
স¤প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের সঙ্গে সকল চুক্তি, সেবা এবং অবশিষ্ট কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম।
তবে অস্তিত্ব রক্ষার চেষ্টায় ইতোমধ্যে নিজস্ব অ্যাপস্টোর তৈরির বিষয়ে কাজ করছে তারা বলে জানিয়েছে হুয়াওয়ে। তাদের ডিভাইসগুলোর সফটওয়্যার ও নিরাপত্তা আপগ্রেড নিয়ে বিস্তর লেখালেখিও হচ্ছে।
হুয়াওয়ের আগামীর অপারেটিং সিসটেম ও অ্যাপস্টোর নিয়েও চলছে আলোচনা। সেই সঙ্গে কথা হচ্ছে তাদের এআরএম চিপ, এসডি-কার্ড এবং ওয়াইফাই লাইসেন্স নিয়েও।
বিশেষজ্ঞদের মতে, এসব কিছুই হুয়াওয়েকে নিজেদের একাট্টা করতে, পরিকল্পনা করতে এবং চিন্তা করতে সময় দিচ্ছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত