ইউরোপীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বড় জোট, উগ্র ডানপন্থীদের উত্থান

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-০৫-২৭    505


ইউরোপীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বড় জোট, উগ্র ডানপন্থীদের উত্থান

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপল’স পার্টি (ইপিপি) ও মধ্য বামপন্থী সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট শিবির তাদের জোটবদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে। এবারের নির্বাচনে সমর্থন বেড়েছে লিবারেল ও গ্রিনদের প্রতি। তবে ইপিপি’র আসন কমলেও এককভাবে তারা পার্লামেন্টে বড় ব্লক হিসেবে অবস্থান বজায় রাখছে। 

প্রাথমিক ফলে দেখা গেছে, ইউরোপীয় পার্লামেন্টে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি হতে যাচ্ছে। মধ্যপন্থী অ্যালায়েন্স অব লিবারেল অ্যান্ড ডেমোক্র্যাটস ফর ইউরোপ (এএলডিই), উগ্র ডানপন্থী ইউরো সংশয়ী দলগুলো এবং গ্রিনস/ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স এর আগের চেয়ে বড় ধরনের অর্জনের মধ্য দিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্ট হলো ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ। এর আসন সংখ্যা ৭৫১। এসব আসনে বিজয়ীদেরকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) হিসেবে ডাকা হয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভোটাররা পাঁচ বছরের জন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নির্বাচিত করে থাকে। ইইউ’র ২৮ সদস্য রাষ্ট্রের নাগরিকদের প্রতিনিধিত্ব করে থাকেন এ সদস্যরা। এ পার্লামেন্টের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ইউরোপীয় কমিশন প্রস্তাবিত আইন বিবেচনা ও পাস করা। কমিশনের প্রেসিডেন্ট নির্বাচন এবং ইইউ-এর জন্য বাজেট তৈরির দায়িত্বও তাদের। আটটি প্রধান গ্রুপের সমন্বয়ে এ পার্লামেন্ট গঠিত। তাদের রাজনৈতিক ও মতাদর্শগত সংশ্লিষ্টতার ভিত্তিতে তৈরি চেম্বারে একসঙ্গে বসে তারা। গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত এ পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা গেছে, মধ্য ডানপন্থী ও মধ্য বামপন্থীদের শিবির জোটগতভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। এগিয়ে রয়েছে মধ্যপন্থীরা।

২০ বছরের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এবার সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল। কিছু দেশে জনতোষণবাদীরা সফলতা পেলেও আভাস অনুযায়ী উল্লেখযোগ্য অর্জন হয়নি তাদের। যুক্তরাজ্যে নবগঠিত ব্রেক্সিট পার্টি বড় জয় পেয়েছে। বিপরীতে বড় ধরনের পরাজয় হয়েছে কনজারভেটিভ ও লেবার পার্টির। তবে লিবারেল ডেমোক্র্যাটরা তাদের শক্ত অবস্থান দেখাতে পেরেছে।

২০১৪ সালে ২১৬টি আসন পাওয়া ইপিপি এবার ১৭৯টি আসন পেতে যাচ্ছে। আর সোশ্যালিস্ট ও ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ১৯১ থেকে কমে ১৫০ এ নেমে এসেছে। অন্যদিকে গত নির্বাচনে ৬৯টি আসন পাওয়া এএলডিই শিবির ও তাদের মিত্ররা এবার ১০৭টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকবে। এরপর পরই রয়েছে গ্রিনস/ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স এর অবস্থান। গতবার ৫২টি আসন পেলেও এবার ৭০টি আসন পেতে যাচ্ছে তারা।

বর্তমান পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পূর্ববর্তী সময়ে আধিপত্য বিস্তারকারী কনজারভেটিভ ইপিপি এবং সোশ্যালিস্ট ও ডেমোক্র্যাট ব্লক কোনও ধরনের সমর্থন ছাড়া ইউরোপীয় পার্লামেন্টে ‘বড় জোট’ গড়ে তুলতে পারবে না। তবে লিবারেল এএলডিই ব্লকের অর্জনের কারণে ইইউপন্থী দলগুলো এখনও সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, লিবারেল ও গ্রিনদের সমর্থন নিয়ে সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট শিবিরের সঙ্গে ‘বড় জোট’ গড়তে পারে ইউরোপিয়ান পিপল’স পার্টি (ইপিপি)।

এএলডিই-এর নেতা গুই ভেরহফস্টাডট বলেন, ‘৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সোশ্যালিস্ট ও কনজারভেটিভ এ দুইটি প্রথম শ্রেণির দলের সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। এটি পরিষ্কার যে এ সন্ধ্যাটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। কারণ ইউরোপীয় পার্লামেন্টে ক্ষমতার নতুন ভারসাম্য থাকবে। 


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত