রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৪ এএম
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডেই প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে যাচ্ছেন যুজবেন্দ্র চাহাল। ২০১৬ সালে অভিষেকের পর থেকে অধিনায়ক বিরাট কোহলির চরম আস্থার জায়গা এখন চাহাল। কুলদীপের সঙ্গে বোলিং পার্টনারশিপটাও ভালোই জমেছে। দুজন মিলে ৪৫ ম্যাচে পেয়েছেন ১৫৯টি উইকেট! কুলদীপ যাদবেরও এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা। এই বোলারও কিন্তু বাঁহাতি লেগ স্পিনার। ইংল্যান্ডে প্রতিপক্ষকে আটকাতে ভারতের মূল ভরসা এই লেগ স্পিনার জুটি।
আদিল রশিদ: ৩১ বছর বয়সে এসে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আদিল রশিদ। নিজের মাঠে বিশ্বাস, নিজের সবটুকুই মাঠে নিংড়ে দিতে চাইবেন নিশ্চিত। ডেথ ওভারে উইকেট নেওয়াটা এখন অনেকটাই অভ্যাসে পরিণত করেছেন এই লেগ স্পিনার। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন, নিয়েছেন ১৩২টি উইকেট। ইকোনমি রেটটাও ঈর্ষণীয়, ৫. ৬১। এবারের বিশ্বকাপে তাই আদিল রশিদকে নজরে রাখতেই হবে ব্যাটসম্যানদের।
রশিদ খান: আফগানদের বিশ্বকাপ স্বপ্ন অনেকটা একার ঘাড়েই বইছেন। দলের বিপদে হাল ধরতে পারেন বলেই রশিদ খানকে নিয়ে এত প্রত্যাশা সবার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিমধ্যেই শীর্ষ বোলারের খেতাব গায়ে জড়িয়ে নিয়েছেন। ওয়ানডেতেও কম যান না, র্যাঙ্কিংয়ে তিনে আছেন এই লেগ স্পিনার। বাঘা বাঘা ব্যাটসম্যানরাও যেন অসহায় তাঁর সামনে। এখন শুধু বিশ্বকাপে বিশ্বজয়ের অপেক্ষা।
অ্যাডাম জাম্পা: বোলিং গড়টা ৩৫.৪৫, ইকোনমি ৫.৫৯। নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার স্পিন বিভাগের প্রথম পছন্দ অ্যাডাম জাম্পা। গত দুই বছরে নিজের জায়গাটা ভালোমতোই পোক্ত করেছেন এই লেগ স্পিনার। গত ভারত সফরেও বেশ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। বড় টার্ন করানোর ক্ষমতা থাকলেও মূল শক্তিমত্তার জায়গাটা ধারাবাহিকতা। নিজের প্রথম বিশ্বকাপেও এমন ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবেন এই স্পিনার। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে হারাতে চাইলে জাম্পাকেও বেশ সাবধানেই সামলাতে হবে প্রতিপক্ষদের।
শাদাব খান: বয়সটা হয়তো মাত্র বিশ বছর, কিন্তু এই অল্প বয়সেই পাকিস্তানের স্পিন বিভাগটা বেশ ভালোই সামলাচ্ছেন শাদাব। বড় মঞ্চে বড় নাম হওয়ার অভিজ্ঞতা ২০১৭ এর চ্যাম্পিয়নস ট্রফিতেই হয়েছে। বিশ্বকাপটা যদিও এখন পর্যন্ত অদেখা। আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো অতটা দীর্ঘ হয়নি। খেলেছেন মাত্র ৩৪টি ম্যাচ, তবে এই ৩৪ ম্যাচেই পেয়েছেন ৪৭ উইকেট।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত