রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৫ এএম
লিগ শিরোপা নিশ্চিত করার পর পথ হারানো ইউভেন্তুসের মৌসুমের শেষটাও হলো হতাশায়। সেরি আয় নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়ার কাছে হেরে গেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। ডিসেম্বরে লিগের প্রথম পর্বের দেখায় ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।
টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থেকে এবারের সেরি আ শেষ করল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর রোমার মাঠে ২-০ গোলে হেরেছিল আল্লেগ্রির শিষ্যরা। আর গত সপ্তাহে আতালান্তার সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল শিরোপাধারীরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে এই নিয়ে চারবার হারল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি। ড্র করেছে চারটিতে, জয় মাত্র একটি।
গত ম্যাচের দলে আটটি পরিবর্তন এনে খেলতে নামে ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দেন কোচ। ছিলেন না আরেক ফরোয়ার্ড মারিও মানজুকিচও। তাতে ম্যাচজুড়ে আক্রমণভাগে বেশ ভুগতে হয় দলটিকে।
ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল স্বাগতিকরা। ৩৪তম মিনিটে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬ গোল করা ইটালিয়ান ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লার ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় ইউভেন্তুস। চার মিনিট পর গোলমুখে ফাঁকায় বল পেয়ে পাওলো দিবালার টোকা রুখে দেন ডিফেন্ডার সালা।
শেষ দিকে দুই গোল খেয়ে বসে ইউভেন্তুস। ৮৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড দুফাইল। আর যোগ করা সময়ে দারুণ ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন ইটালিয়ান ফরোয়ার্ড কাপরারি।
তাতে হারের তেতো স্বাদ নিয়েই ইউভেন্তুস ক্যারিয়ারের ইতি টানতে হলো কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির।
চলতি লিগে ইউভেন্তুসের এটা চতুর্থ পরাজয়। ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল তুরিনের দলটি। ৭৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নাপোলি। ৫৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে লিগ শেষ করল সাম্পদোরিয়া।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত