রবিবার, ২ আগস্ট ২০২৬ ১১:২৩ এএম
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী একঝাঁক তারকা শিল্পী। তারা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রচার কার্যক্রমের প্রতিদান চান। এ নির্বাচনের চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকাদের প্রচার কার্যক্রম চোখে পড়ার মত ছিল। ফলে এবার নায়িকারা এর প্রতিদান চেয়ে সংরক্ষিত আসনের এমপি হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়াও তারা আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করতে চান। দলের নেতারা আশ্বাস দিয়েছেন, দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের মূল্যায়ণ করা হবে।
আওয়ামী লীগের নারী রাজনীতিবিদদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন- সাবেক এমপি সারাহ
বেগম কবরী। এছাড়াও মৌসুমী, সুর্বণা মুস্তফা, সুজাতা, ফাল্গুনী হামিদ, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, তারিন, জ্যোতিকা জ্যোতিও সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
অরুনা বিশ্বাস বলেন, সোনার বাংলা তো আসলে হবে তখনি, যখন সব দিক থেকেই আমাদের সাফল্য আসবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই।
রোকেয়া প্রাচী বলেন, আশা করছি প্রধানমন্ত্রী কাজ করার সুযোগ দেবেন।
মৌসুমী বলেন, দিদিকে এগিয়ে নেওয়ার জন্য, হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই।
এবিষয়ে দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রাধান্য পাবে সমমনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও।
জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৫০টি সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত সহাস্রাধিক আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত