ডাকসুর ভিপির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৫-২৭    514

ডাকসুর ভিপির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় ইফতার মাহফিলে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে সংগঠনটি। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা টিএসসি থেকে অপরাজেয় বাংলায় আসেন। মানববন্ধনে হামলাকারীদের একটি তালিকা প্রকাশ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। ভিডিও ফুটেজ দেখে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। 

তালিকায় আছেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ। 

মানববন্ধনে হাসান আল মামুন বলেন, ডাকসুর ভিপির ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত ছাত্রলীগ আমাদের ওপর যতগুলো হামলা চালিয়েছে, তার একটিরও বিচার হয়নি। ডাকসু ভিপিসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা না হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ ইউনিট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান হাসান আল মামুন। 

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সন্ত্রাসীরা আমাদের ওপর একের পর এক হামলা করছে। কিন্তু আমরা সে হামলার বিচার পাচ্ছি না। রাশেদ খান অনতিবিলম্বে ডাকসুর ভিপির ওপর হামলার বিচার দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, মশিউর রহমান প্রমুখ। গত রোববার বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন ডাকসুর ভিপি ও পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন, রাতুল ও আপন। ওই ঘটনার চিত্র ধারণ করতে গিয়ে দুই সংবাদকর্মী ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার হন। পরে আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল হক নুরসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা ঢাকার উদ্দেশে রওনা হন। 

হামলার ব্যাপারে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত রোববার এডওয়ার্ড পার্কের দক্ষিণ পাশের টিটু মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে পৌঁছার পর জানতে পারেন, পার্কের ভেতরে উডবার্ন লাইব্রেরি মিলনায়তনে সাধারণ ছাত্রদের ব্যানারে শিবির ইফতার মাহফিল করছে। ছাত্রলীগের কিছু কর্মী বিষয়টি নিশ্চিত হতে সেখানে যান। তাঁরা গিয়ে দেখেন, ডাকসুর ভিপি নুরসহ ঢাকার কিছু ছাত্রনেতা সেখানে এসেছেন। তাঁরা ভিপি নুরকে জানান যে ছাত্রশিবিরের ইফতার মাহফিলে তিনি যেন অংশ না নেন। এ সময় তিনি ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু করেন। একপর্যায়ে সেখানে মারধরের ঘটনা ঘটে। 

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, অনুমতি না নিয়ে ওই মিলনায়তনে কর্মসূচি পালনের খবর জেনে পুলিশ সেখানে যায়। পুলিশ পৌঁছার আগেই সেখানে মারধরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কিছু ছাত্র তাদের মারধর করেছে বলে পুলিশ জেনেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বাধার মুখে ডাকসুর ভিপি নুরুল হক নুরের ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। শনিবার বিকেলে জেলা শহরের মসজিদ রোডের একটি হোটেলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু হোটেলের প্রধান গেটে তালা দেওয়ায় অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়। এতে ভিপি নুরসহ নেতারা সড়কের পাশেই বসে ইফতার করেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত