ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে স্বস্তি

bcv24 ডেস্ক    ০৮:১৯ এএম, ২০১৯-০৫-২৮    270

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে স্বস্তি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২টি ফ্লাইওভার ও ৪টি আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার এবং আন্ডারপাসগুলো উদ্বোধন করেন। আর এসব আন্ডারপাস ও ফ্লাইওভার খুলে দেওয়ায় সাধারণ মানুষও স্তস্তিতে চলাচল করতে পারছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস চালু করা হয় ২০০১ সালে। এ বাইপাস সড়কের পশ্চিম থেকেই টাঙ্গাইল পৌর এলাকা শুরু। আর পূর্বপাশে পড়েছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন।

টাঙ্গাইল শহর থেকে ট্রেনে যাতায়াত করতে ঝুঁকিপূর্ণ এ বাইপাস পার হতে হতো। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা, কালিহাতী উপজেলার পাইকরা, বল্লা, কোকডহরা ও সহদেবপুর এবং বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন টাঙ্গাইল শহরে যাতায়াত করতে এ বাইপাস পার করতে হতো। বাইপাস দিয়ে ঢাকার থেকে উত্তরবঙ্গগামী দ্রুত গতির গাড়ি চলাচল করে। এটি অতিক্রম করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। 

স্থানীয়রা জানায়, বাইপাস চালু হওয়ার পর এ রাস্তা পার হতে গিয়ে ঘারিন্দা মোড়ে প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। পঙ্গু হয়েছে আরও অনেক। তাই এলাকার মানুষের দাবি ছিল এখানে আন্ডারপাস নির্মাণের। স্থানীয়দের দাবির মুখে জয়দেবপুর-এলেঙ্গা চাল লেন প্রকল্পের আওতায় এখানে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে দু’টি ফ্লাইওভার এবং চারটি আন্ডারপাস উদ্বোধন করেন তার একটি হচ্ছে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা আন্ডারপাস। 

গত রোববার সরেজমিনে ওই আন্ডারপাস এলাকা ঘুরে দেখা যায়, বদলে গেছে পুরোনো দৃশ্যপট। আগে শহর থেকে রেল স্টেশনের দিকে যেতে বাইপাস অতিক্রম করতে দু’প্রান্তে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকতো। বাইপাসের গাড়ির চাপ কম হলে অতিক্রম করতে হতো। এখন আর সে ঝামেলা নেই। শহর থেকে রেল স্টেশন ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো যাওয়ার যানবাহন নির্বিঘ্নে পার হয়ে যাচ্ছে আন্ডারপাস দিয়ে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, এ মহাসড়ক দিয়ে ২৬টি জেলার ৯০টি রুটের যানবাহন চলাচল করে থাকে। ব্যস্ততম এ মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে ২০১৩ সালে দুই লেনের এ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৬ সালে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। দু’টি সার্ভিস লেন, ২৯টি নতুন সেতু, চারটি ফ্লাইওভার ও ১৪টি আন্ডারপাস সংযুক্ত হওয়ায় নির্দিষ্ট সময়ে (চলতি বছরের ফেব্রুয়ারিতে) কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য মাঝে-মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। তবে সবচেয়ে বেশি ঈদ যাত্রায় যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় যানজটের আটকা পড়ে দুর্ভোগের চিত্র ছিল প্রতিদিন। 

এর আগে, গত বছর ঈদুল আযহার আগে এ মহাসড়কে ধেরুয়া এলাকার ফ্লাইওভার ও সেতুগুলোর কাজ শেষ হওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানচলাচলের জন্য খুলে দেন। এ কারণে গত ঈদে যানজটের সেই চিরচেনা চিত্রটি একেবারেই ছিল না। এ ছাড়া মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর, হাটুভাঙা রোড, দেওহাটা, মির্জাপুর, কুর্ণী, ধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, ঘারিন্দাসহ টাঙ্গাইলের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় বিগত দিনে যে যানজট লেগে থাকতো তা এরইমধ্যে অনেকটাই দূর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এবং ভুক্তভোগীরা জানিয়েছেন। 

টাঙ্গাইল থেকে কালিহাতীর ছাতিহাটি রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আকবর হোসেন জানান, আগে বাইপাস পার হতে ভয়ে বুক কাঁপতো। এখন আর সে ঝামেলা নেই। স্টেশন এলাকায় গিয়ে কথা হয় ট্রেনযাত্রী হামিদুর রহমানের সঙ্গে। তিনি জানান, আগে বাইপাস পার হতে অনেক সময় লাগতো। সে জন্য নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেন চলে যেতো। এখন আর সে দুর্ভোগ পোহাতে হবে না। 

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক মাহবুব আলম জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের দৈর্ঘ্য ১৬৪৫ মিটার, প্রস্থ ১৮.১ মিটার, চন্দ্রা ফ্লাইওভারের দৈর্ঘ্য ২৮৮ মিটার, প্রস্থ ১৮.১ মিটার। অপরদিকে মির্জাপুর, কালিয়াকৈর ও ঘারিন্দা আন্ডারপাসের দৈর্ঘ্য ৪০০ মিটার প্রস্থ্য ১৮.১ মিটার ও দেওহাটা আন্ডার পাসের দৈর্ঘ্য ২৬০ মিটার ও প্রস্থ ১৮.১ মিটার।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত