সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৮ এএম
ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সৎ বাবাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৮), রংপুর জেলার কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন ইসলাম (২২), বরিশাল জেলার কোতায়ালি থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম (২৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব (২০)। এ ছাড়া সৎ বাবা তাইজুল ইসলাম (৪০)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার পশ্চিমখামার গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, (২৫ মে) শনিবার দুপুরে খালার অসুস্থতার কথা শুনে কাঠগড়ার নিজ বাসা থেকে জিরাবো যায় ওই গৃহবধূ। ফেরার পথে সৎ বাবা তাইজুল ইসলাম ও খালার বাসার কেয়ার টেকার সজিব তাকে কৌশলে সিএনজিতে তুলে দেন। পরে ইয়ারপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। এর আগে সেই বাড়িটিতে অবস্থান নিয়ে থাকে মামুন ইসলাম, নুর আলম ও হাবিব। সেখানে পালা ক্রমে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত রোববার বিকেলে আশুলিয়া থানায় অভিযোগ করলে গতকাল সোমবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্যাতিতার সৎ বাবাসহ পাঁচ জনকে আটক করে পুলিশ।
ওসি জাবেদ মাসুদ বলেন, অভিযোগ পাওয়ার পর আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত