সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৬ এএম
রাজধানীর উত্তরায় চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০ টি শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে চালু হয়েছে এই বাস সেবা।
গতকাল সোমবার উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। উদ্বোধনের আগে এক সভায় প্রধান অতিথি সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের প্রতিবেশী ও আরও অনেক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তবে গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। আমরা কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন সাঈদ খোকন।
তিনি বলেন, নাগরিকেরা সচেতন না হলে আমরা হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না। একটু সচেতনতা আমার মা, আমাদের প্রিয়জনদের জীবন নিরাপদ করতে পারে। সচেতনতা পরিবর্তনের শক্তি। যে পরিবর্তন আমরা অর্জন করতে চাই তার শক্তি হলো সচেতনতা। হেডফোন কানে লাগিয়ে সড়ক পারাপার হলে অথবা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে সড়কে মৃত্যুর মিছিল কখনো বন্ধ হবে না।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। এটি আমাদের সবার জন্য। সুস্থ সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। এই বাসগুলো সড়কে নির্বিঘ্নে চলতে হলে পথচারীদের ফুটপাথে চলতে হবে। আমরা সবাই একত্রে কাজ করলে, সচেতন থাকলে ঢাকা অচিরেই আবাস অযোগ্য থেকে বাস যোগ্য নগরীতে পরিণত হবে। চক্রাকার বাস সার্ভিস সেবায় থাকছে বিআরটিসির ১০টি সিঙ্গেল ডেকার বাস। এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকেটের মূল্য ৩০টাকা। এ ছাড়া এর মাঝে যেকোনো স্থানের জন্য ২০টাকার টিকেট কিনতে হবে যাত্রীদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত