সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৮ এএম
মেয়াদ বৃদ্ধি করে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের এপ্রিলে আইনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এই আইনে অনেক স্পর্শকাতর মামলা থাকায় আইনটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে পাঁচ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এই আইনের একটা মেয়াদ থাকে, যা এপ্রিলে শেষ হয়ে গেছে। আরো পাঁচ বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত আইনটি চলবে। ২০০২ সালের মূল আইনে ১৭ বছর মেয়াদ রাখার কথা বলা হলেও পাঁচ বছর বৃদ্ধি করে ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মেয়াদ বৃদ্ধির কারণ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখনও কার্যকারিতা আছে, অনেক স্পর্শকাতর মামলা আছে যেগুলো দ্রুত বিচার হওয়া দরকার। সবশেষ ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি আইনটির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছিল। কোনো ব্যক্তি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে সর্বনিম্ন সাজা দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ছিল। ২০১৭ সালের ৫ জুন সংশোধনী এনে সর্বোচ্চ সাজা দুই বছর বাড়ানো হয়। অর্থাৎ অনূন্য দুই বছর এবং অনধিক সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় ও অর্থদণ্ডে দণ্ডিত করার সংশোধনী আনা হয়।
চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতি সাধন, স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষা এবং ছিনতাই, ত্রাস, দরপত্র ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিচারের জন্য আইনটি করা হয়েছিল। ২০০৪, ২০০৬, ২০১২ এবং সবশেষ ২০১৪ সালে আইনটি সংশোধন করা হয়েছিল।
৩ জুনের ছুটি নিয়ে আলোচনা হয়নি : এদিকে, ঈদুল-ফিতরের আগে একদিন ছুটি মিললে এবার টানা নয়দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে সেই ছুটির বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ারের ওপর। কারণ, তিনিই নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে পারেন ৩ জুন। যদিও প্রধানমন্ত্রী দীর্ঘ সফরে দেশের বাইরে যাচ্ছেন ২৮ মে, আর ফিরবেন ৮ জুন। তবে দেশের বাইরে থাকলেও ই-নথির মাধ্যমেও মিলতে পারে ছুটির আদেশ।
এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে রয়েছে একটি কর্মদিবস। ৩ জুনের এই কর্মদিবসে ছুটি হলে টানা ৯ দিনের ছুটি মিলবে। শবে কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার কদরের ছুটি। ২৯ রোজা ধরলে এবার ঈদ হবে ৫ জুন বুধবার। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার।
ঈদের ছুটি শুরু হবে ৪ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার ৭ ও ৮ জুন দু’দিন সাপ্তাহিক ছুটি। আর ৬ জুন ঈদ হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এ ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন।
অর্থাৎ, ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। ঈদের সময়ে সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটির মধ্যে মাত্র এক দিন (৩ জুন) ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে। ৩ জুন ছুটি ঘোষণা করার পক্ষেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটি নিয়ে আলোচনা হয়েছে কিনা- তা নিয়ে প্রশ্ন অনেকেরই।
মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছেও জানতে চেয়েছেন সাংবাদিকেরা। ছুটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা আলোচনা হয়নি। আমার মনে হয় সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় (ছুটি) আরকি। ছুটির সম্ভাবনা আছে কিনা- প্রশ্নে তিনি বলেন, এখনো কোনো আলোচনা শুনিনি। মাঝখানে একটি দিন পড়ে যায়, ৩ তারিখ। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বিদেশে থাকবেন, এই সময়ে ছুটির ফাইল সই হবে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এখন বিদেশে থাকলেও কাজ করেন। এখন তো ইন্টারনেটের যুগ। ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে। কোনো সমস্যা হয় না। ই-নথি (ইলেকট্রনিক নথি) করি আমরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত