মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

bcv24 ডেস্ক    ০৯:০৫ এএম, ২০১৯-০৫-২৮    553

মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী; তার প্রথম মেয়াদের শাসনকালে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে দুই তরফেই বলা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় জাপান সফরে থাকায় প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য আ ক ম মোজাম্মেল হক যোগ দেবেন বলে আগে জানানো হয়েছিল।

কিন্তু সোমবার সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান আবদুল হামিদের সঙ্গে দেখা করে আসার পর বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি যাচ্ছেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ২৯ মে বিকালে নয়া দিল্লির উদ্দেশে রওনা হবেন। ৩০ মে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৩১ মে দেশে ফিরবেন।

তিন দিনের এই সফরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গেও আবদুল হামিদের বৈঠক হতে পারে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

ভারতে লোকসভা নির্বাচনের পর বিপুল বিজয় নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি; দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী। মোদী প্রথমবার শপথ নেওয়ার সময় প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভারতের গণমাধ্যমের খবর, এবার বিমসটেক দেশগুলোর নেতাদের শপথ অনুষ্ঠানে রাখতে চাইছেন মোদী। এতে পাকিস্তানকে এড়ানো হবে। ফলে ইমরান খানকে শপথ অনুষ্ঠানে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ভারত ও বাংলাদেশ ছাড়াও বিমসটেক সদস্যদের মধ্যে রয়েছে মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। পাকিস্তান এই আঞ্চলিক জোটে নেই।

২০১৪ সালে মোদীর শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ফলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিক ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত