রোজা কন্ডিশনিংয়ে সহায়তা করে : হাশিম আমলা

bcv24 ডেস্ক    ০৯:১২ এএম, ২০১৯-০৫-২৮    559


রোজা কন্ডিশনিংয়ে সহায়তা করে : হাশিম আমলা

রোজা রেখে বিশ্বকাপের জন্য অনুশীলন খেলার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা 'কন্ডিশনিং'এর ক্ষেত্রে দারুণ সহায়ক বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা।

রোববার ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে আমলা বলেন, "রোজা রাখা শরীর ও মনের জন্য খুব ভালো ব্যায়াম।"

হাশিম আমলা বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন।

বিশ্বকাপের আগে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দু'টি প্রস্তুতি ম্যাচেই অর্ধশতক হাঁকানো হাশিম আমলাকে সংবাদ সম্মেলনে চলতি রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

"আমি সবসময়ই রোজার মাসের জন্য অপেক্ষা করি। আমার জন্য এটি বছরের সেরা মাস।" মি. আমলা বলেন, "রোজা রাখা খুব ভালো একটি মানসিক ব্যায়াম।" তবে মানসিক ব্যায়ামের চেয়েও রোজা রাখাকে কার্যকর আধ্যাত্মিক ব্যায়াম হিসেবে উল্লেখ করেন ৩৬-বছর বয়সী এই ব্যাটসম্যান।

"রোজা রেখে ক্রিকেট খেলার সময় বা অনুশীলন করার সময় আপনি দ্রুত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করবেন, তা ঠিক। কিন্তু এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াতেও সহায়তা করবে।" তবে বিশ্বকাপের ম্যাচের সময় রোজা রেখে খেলতে নামবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মি. আমলা।

রোজার মধ্যে বিশ্বকাপের দু'টি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ৩০শে মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর ২রা জুন দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের বিপক্ষে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত