রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৬ এএম
ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের উত্তেজনা বেড়েই চলেছে। আসরটিতে টিকিট বিক্রিতেও এর প্রভাব পড়েছে। ইতোমধ্যে আইসিসি টিকিকের দাম নির্ধারণ করে দিয়েছে। যেখানে ভারত ও ইংল্যান্ড সমর্থকদেরই সবচেয়ে বেশি টিকিট কিনতে ব্যস্ত হতে দেখা গেছে। পিছিয়ে নেই বাংলাদেশও।
ইংল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন যোগাতে প্রচুর বাংলাদেশি রয়েছে। গত চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের ম্যাচে উপচে পড়া দর্শক লক্ষ্য করা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, বাংলাদেশের ৯ ম্যাচের ৫টিতেই টিকিট বিক্রি শেষ।
এই ম্যাচগুলো হলো, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-বাংলাদেশ, বাংলাদেশ-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-পাকিস্তান।
তবে সবচেয়ে বেশি ৮ ম্যাচেরই টিকিট
বিক্রি শেষ ভারতের। আর পাকিস্তানের ৬ ম্যাচের টিকিট শেষ। তবে মজার ব্যাপার ইংল্যান্ড স্বাগতিক হলেও তাদের ৪টি ম্যাচে টিকিট বিক্রি শেষ হয়েছে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে কম খরচের টিকিটের দাম ধরা হয়েছে ৪০ পাউন্ড। তবে ইংল্যান্ড ও ভারতের বাকি ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৫ পাউন্ড। আবার বড় ম্যাচগুলোতে এই সর্বনিম্ন মূল্যই বেড়ে হবে ৭০ পাউন্ড। বেশির ভাগ ম্যাচের অধিকাংশ টিকিটের মূল্য ১০০ পাউন্ড ছাড়িয়ে গেছে।
এর বাইরেও আইসিসি গ্রুপ পর্বের অর্ধেকের বেশি ম্যাচে ৮০ হাজার টিকিট বিক্রি করবে ২০ পাউন্ডে। আর ২ লাখ টিকিট বিক্রি হবে ৫০ পাউন্ডে। এছাড়া শিশুদের জন্য ৬ পাউন্ড করে শুরু হবে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত