শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
টরন্টোস্থ বাংলাদেশী কম্যুউনিটিভিত্তিক সর্ববৃহৎ সামাজিক সংগঠন 'জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো' প্রতি বছরের মত এবারও আয়োজন করে এক বিশেষ ইফতার এবং দোয়া মাহফিলের। মাহফিলটি অনুষ্ঠিত হয় বিগত ২৬ মে, রোববার, স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে।
শত শত ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এবারের আয়োজন। আয়োজনের প্রথেমই পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা অনুষ্ঠান আর এটি পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মুহাম্মদ কামরুজ্জামান। পরবর্তীতে উপস্থিত অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপিপি ডলি বেগম, কাউন্সিলর গেরি ক্রফোর্ড, বিশিষ্ট
রিয়ালটোর আজমল মিয়া, মাহফিলের আহ্বায়ক আসাদ আহাদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি এবং সভাপতি দেবব্রত দে তমাল। মাহফিলের পরিচালনায় ছিলেন সংগটনের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।
মাহফিলকে সাফল্যমন্ডিত করার পেছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের মধ্যে ছিলেন হাবিবুর রহমান চৌধুরী, আসাদ আহাদ, মিজানুর রহমান চৌধুরী, জাভেদ চৌধুরী, ইন্তেখাব চৌধুরী তুহিন, রাফে চৌধুরী, জুমেল চৌধুরী, ফয়জুল চৌধুরী, মকবুল হোসেন মঞ্জু, ফারুক হোসেন, তানভীর রেজা চৌধুরী, আহমেদ হোসেন লনি, মেহেদী শরীফ, আহমেদ জয়, রাসেল আহমেদ, সালাউদ্দিন চৌধুরী রুমেল, এনু এবং শওকত আহমেদ সহ অনেক নবীন স্বেচ্ছাসেবক।
এবছরের আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন টরন্টোর অত্যন্ত সুপরিচিত রিয়ালটর আজমল মিয়া, রিয়ালটর সাব্বির চৌধুরী লিটন, আই. এস. লিগাল সার্ভিস-এর কর্নধার খান ইমরুল চৌধুরী (প্যারালিগাল) এবং বিডিপাত্রপাত্রী ডট কম। ইফতার মাহফিলে কম্যুনিটির সদ্যপ্রয়াত ব্যাক্তিবর্গের রূহের মাগফেরাত এবং অসুস্হজনের সুস্হতা কামনা করে বিষেশ মোনাজাত করা হয়। পরিশেষে সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল উপস্হিত সবাইকে তাদের উপস্হিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত