শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আয়োজন শুরু হচ্ছে আজ। এবারের আসরে ১০টি দেশ অংশ নেবে। থাকছে লাল সবুজের বাংলাদেশও। এরইমধ্যে চারি দিকে শুরু হয়েছে বিশ্বকাপের উত্তেজনা। বিশ্বকাপের এই সময়েই পবিত্র ঈদুল ফিতর। গেল ঈদুল ফিতরে দর্শক মেতেছিল বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায়, আর এবার মাতবে ক্রিকেট বিশ্বকাপে।
ঈদুল ফিতরের এবারের উৎসবে টেলিভিশন অনুষ্ঠানমালায় ভাগ বসাবে বিশ্বকাপ ক্রিকেট। বিশেষ করে টিভি নাটক হারাবে দর্শক। কারণ দর্শকের চোখ বেশির ভাগ সময় থাকবে ক্রিকেটের দিকে। অর্থাৎ ঈদের নাটকে বিশ্বকাপের প্রভাব ভালোই পড়বে বলা যায়। ঈদের সময় সাধারণত সপ্তাহব্যাপী আয়োজন সাজানো হয় দেশীয় টিভি চ্যানেলগুলোতে। কেউ কেউ দশদিনেরও আয়োজন নিয়ে হাজির হয়। এই আয়োজনে সব টিভি চ্যানেল মিলিয়ে চার থেকে পাঁচশ নাটক-টেলিফিল্ম প্রচার হয়। বিশ্বকাপের কারণে এবার অনেক চ্যানেল সপ্তাহব্যাপী আয়োজন থেকেও সরে আসছে বলে জানা যায়।
নাটক-টেলিছবির সংখ্যাও এবার এসব চ্যানেলে কম থাকছে বলে অনেক নির্মাতা জানিয়েছেন। বিজ্ঞাপনদাতারা ক্রিকেট বিশ্বকাপের সময়টাকে নাটক-টেলিছবির জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। একই কারণে তারা বিজ্ঞাপনের মূল্য কমিয়ে দিয়েছেন। এতে করে নেতিবাচক প্রভাব পড়েছে টিভি চ্যানেলগুলোতে।
জানা যায়, অনেক নির্মাতা লগ্নির টাকা ওঠাতে পারবেন না আশঙ্কা করে নাটক বিক্রি থেকে বিরত রয়েছেন। তারা আসছে কোরবানি ঈদের জন্য সেগুলো জমিয়ে রেখেছেন। বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীই বলেছেন, ঈদ উৎসব আর বিশ্বকাপ এবার একসঙ্গে চলবে বলে চ্যানেল মালিকরা নাটকের প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। জনপ্রিয় অভিনেত্রী মম বলেন, টিভি নাটকে বিশ্বকাপের প্রভাব পড়বে এটি সত্যি। কিন্তু নাটক এখন শুধু টেলিভিশনের জন্য নির্মাণ হচ্ছেনা। টেলিভিশনের বাইরে ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মেও নাটক যাচ্ছে। যার কারণে বিশ্বকাপের প্রভাব নাটক নির্মাণের ওপর পড়ছে না। এবারের ঈদে আমার অর্ধেক নাটক থাকছে ইউটিউবে। নির্মাতারাও ইউটিউব চ্যানেলগুলোর প্রতি বেশ আগ্রহী।
ঈদে বিশ্বকাপ ঝড় নাটক-টেলিছবির ওপর কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন জানতে চাইলে চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, আমাদের দেশের মানুষের ক্রিকেটের প্রতি অন্যরকম আগ্রহ রয়েছে। এরমধ্যে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সুতরাং এটির প্রতি সবার দৃষ্টি থাকবে। টিভি চ্যানেলগুলো এ ক্ষেত্রে দর্শক হারাবে। কিন্তু দর্শক ঠিকই নাটক দেখবে। সেটি চ্যানেলে দেখতে না পারলেও ইউটিউবে দেখে নেবে। কারণ নাটক দেখার ক্ষেত্রে দর্শক এখন টিভির চেয়ে ইউটিউবকে বেশি প্রাধান্য দেয়। ঈদে এবার প্রায় ২০টি ইউটিউব চ্যানেলে শতাধিক নাটক ও টেলিছবি আসবে।
উল্লেখযোগ্য চ্যানেলগুলো হলো বঙ্গবুম, ডেডলাইন এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা, সিডি চয়েস, ঈগলস, ধ্রব টিভি, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, সাউন্ডটেক, এফ-থ্রি, নাটক বক্স ইত্যাদি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত