চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি : ইমরান

bcv24 ডেস্ক    ০৮:০৯ পিএম, ২০১৯-০৫-২৯    1034


চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি : ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ধারাবাহিকভাবে গত কয়েক বছরে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে পরিণত হয়েছেন প্লেব্যাক ও অডিওর সফল সংগীতশিল্পী। গাওয়ার পাশাপাশি গাইয়েও সফলতা পেয়েছেন ইমরান। তার সুর ও সংগীতে অনেক শিল্পীর গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। 

বর্তমানে গান নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। কমপক্ষে হাফ ডজন গান এবারের ঈদে প্রকাশ হবে তার। এর বাইরে ঈদের ছবির গানেও পাওয়া যাবে তাকে। সব মিলিয়ে ইমরান এখন তুমুল ব্যস্ত। এহেন ব্যস্ততায় দিনকাল কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, বেশ ভালো। তবে সামনে ঈদ, তাই ব্যস্ত থাকতে হচ্ছে গান নিয়ে। এই ব্যস্ততা ঈদের আগ পর্যন্ত চলবে। ঈদে এবার কি গান আসছে? ইমরান বলেন, বেশ কিছু অডিও এবং ভিডিও গান আসবে। সাউন্ডটেক থেকে এরইমধ্যে প্রকাশ হয়েছে ঈদের একটি গানের ভিডিও। ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী ভাই। আর সুর ও সংগীতায়োজন কিশোর দাসের। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে রয়েছে পায়েল। এটি প্রকাশের পর বেশ ভালো সাড়া মিলছে। এর বাইরে সিডি চয়েজ থেকে আমার ও পড়শীর ‘আবদার’ শীর্ষক একটি গানের ভিডিও প্রকাশ হবে শিগগিরই। সিএমভি থেকেও একটি গান আসবে। বিভিন্ন ব্যানার থেকেও আরো কয়েকটি গান আসার কথা রয়েছে। আমি গানগুলো নিয়ে দারুণ আশাবাদী। 

গানের ভিডিওতে নিজেই মডেল হচ্ছেন। এ বিষয়টি কেমন লাগে? ইমরান বলেন, আমার পারফর্ম করা গানগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণ করছেন। দর্শক না চাইলে ভিডিওতে কখনই পারফর্ম করতাম না। বলতে পারেন এটা দর্শক ও নির্মাতাদের ডিমান্ড। আমি যেন ভিডিওতে থাকি সেটা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানও চায়। আমি নিজেও বেশ উপভোগ করি। কারণ বিভিন্ন রূপে হাজির হতে হয় ভিডিওতে। চ্যালেঞ্জ থাকে একটা। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। 

চলচ্চিত্রের গানের কি অবস্থা? ইমরান বলেন, চলচ্চিত্রে নিয়মিত গাইছি। নিজের সুর ও সংগীতে বেশ কিছ চলচ্চিত্রে গান করেছি গত কিছুদিনে। তাছাড়া অন্যের সুর ও সংগীতেও গেয়েছি। ঈদে ‘নোলক’ ছবিতে কণা আপুর সঙ্গে গান থাকছে। শাকিব ভাই ও ববি এ ছবির অভিনয়শিল্পী। আরো দু-একটি ছবিতে গাওয়া আছে। সেগুলো ভালো হয়েছে। সামনে বিভিন্ন ছবিতে আমার গাওয়া গান শ্রোতারা পাবেন। চলতি সময়ে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? ইমরান বলেন, আসলে অনেক চড়াই-উতরাই পার করতে হয় শিল্পীদের। গানের অবস্থা একই রকম থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন মোড় নেয়। সিডি দিয়ে আমি শুরু করেছিলাম। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। এর ফলে শ্রোতারা আরো সহজে গান শুনতে পারছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। কারণ যে কেউই যেভাবে খুশী গান প্রকাশ করতে পারছে। অবশ্য আমি মনে করি শেষ পর্যন্ত জয় ভালো গানেরই হয়। তাই আমি আশাবাদী ইন্ডাস্ট্রি নিয়ে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। 

প্রেম কিংবা বিয়ে নিয়ে চিন্তাভাবনা কি? ইমরান বলেন, প্রেম করছি না। আর বিয়ে নিয়ে চিন্তাভাবনা আপাতত নেই। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত