টোব্যাকো কোম্পানির এম্বাসেডর হওয়ার সংবাদটি ভিত্তিহীন : তাহসান

bcv24 ডেস্ক    ০৮:১৪ পিএম, ২০১৯-০৫-২৯    591


টোব্যাকো কোম্পানির এম্বাসেডর হওয়ার সংবাদটি ভিত্তিহীন : তাহসান

সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ ইতিহাস নিয়ে কন্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের একটি অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে জাপান টোব্যাকোর (জেটিআই) ব্র্যান্ড কালার এবং স্লোগান 'জাপানিজ কোয়ালিটি' ব্যবহার করা হয়। আর এর পরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। এমনকি জাপান টোবাকোর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে তাহসানের কাজ করার সংবাদও প্রকাশ করা হয় কয়েকটি সংবাদমাধ্যমে।

জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ ইতিহাস নিয়ে সম্প্রতি তাহসানের অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হয়। ওই বিজ্ঞাপনে জাপান টোব্যাকো তাদের ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে একই কালার ও স্লোগান ব্যবহার করে। এরপরই বিদ্যমান আইনি বিধি-নিষেধ এড়িয়ে আগ্রাসী প্রচার চালাচ্ছে জাপান টোব্যাকো, এমন অভিযোগ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকজাত পণ্যের সব ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ বিজ্ঞাপন ও প্রচার এক্ষুনি বন্ধ করতে হবে।

ওই বিজ্ঞাপনে আরও বলা হয়, সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ ইতিহাস নিয়ে তারকাশিল্পী তাহসান খানের একটি অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গণমাধ্যমে এ ধরনের ব্যাপক প্রচার অভ‚তপূর্ব ও নজিরবিহীন। এই প্রমোশনাল বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে জাপান টোব্যাকোর (জেটিআই) ব্র্যান্ড কালার এবং স্লোগান 'জাপানিজ কোয়ালিটি'। জাপান টোব্যাকো তাদের ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে একই কালার ও স্লোগান ব্যবহার করে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই অনুষ্ঠানটি মূলত জাপান টোব্যাকোর ব্র্যান্ড প্রমোশনের জন্যই তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই সংবাদের সত্যতা অস্বীকার করে জানান, 'এমন সংবাদ আমিও দেখেছি। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। '

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারা অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো তামাকজাত পণ্য বা তামাকের ব্যবহার কিংবা বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত