অবশেষে ঈদের সিনেমা চূড়ান্ত

bcv24 ডেস্ক    ০৮:১৭ পিএম, ২০১৯-০৫-২৯    644


অবশেষে ঈদের সিনেমা চূড়ান্ত

অনেক হিসাবনিকাশের পর শেষপর্যন্ত চূড়ান্ত হলো আসন্ন ঈদের সিনেমা। মাত্র তিনটা সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাগুলো হলো 'পাসওয়ার্ড', 'নোলক' ও 'আবার বসন্ত'। এর মধ্যে প্রথম দুটির নায়ক শাকিব খান। আর শাকিব খানের সিনেমা দুটিকে মূলত বাণিজ্যিকভাবে ঈদের সিনেমা হিসেবে গণ্য করা হচ্ছে সিনেমাপাড়ায়। দর্শকমহলেও ছবি দুটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ছবি দুটি নিয়ে ছবির পাত্রপাত্রীরাও আলাদা আলাদা আশাবাদ ব্যক্ত করেছেন। 

যদিও শুরুতে এবারের ঈদে পাঁচটি থেকে ছয়টি ছবির মুক্তির কথা ছিল। তবে ব্যবসায়িক দিক ও দর্শকের চাহিদা বিবেচনা করে শেষপর্যন্ত শাকিব খান অভিনীত সিনেমা দুটি মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। দুটি সিনেমা নিয়েই তুমুল আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। বহুল আলোচিত 'নোলক' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ববি। ২০১৭ সালে সিনেমাটির কাজ শুরু হলেও পরিচালক-প্রযোজকের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই অন্ধকারে পড়ে ছিল এটি। এর আগে অনেকবারই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেয়া হয়। শেষমেশ গত ২৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঈদে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন 'নোলক'-এর প্রযোজক ও পরিচালক সাকিব ইরতেজা চৌধুরী। সিনেমার নায়িকা ববিও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। 

'নোলক'কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বলে অভিহিত করে ববি বলেন, 'এই ছবিতে আমাকে অন্যরূপে দেখতে পাবেন দর্শকরা। আমার ক্যারিয়ারের সেরা ছবি 'নোলক'। আমি আমার চেষ্টার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।'

'নোলক' প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্তসহ দুই বাংলার বেশ কয়েকজন অভিনয় শিল্পী আছেন ছবিটিতে।

তবে 'নোলক' ছবির মুক্তির জটিলতা কেটে গেছে বললেও, আদতে ছবির মুক্তির বিষয়টি নির্ধারিত হবে আদালতে। ছবির প্রথম দিককার পরিচালক রাশেদা রাহার করা প্রতারণা মামলার রায় ঘোষিত হবে বুধবার। তখন যদি রায় প্রযোজকের পক্ষে যায় তাহলে ছবি মুক্তিতে কোনো বাধা থাকবে না। অন্যথায় আটকে যাবে ছবি মুক্তি। ছবিটি ইতোমধ্যে প্রায় অর্ধশত হলে বুকিং হয়েছে বলে জানান প্রযোজক সাকিব সনেট। 

আর 'পাসওয়ার্ড' সিনেমাটি অনেক আগে থেকেই চূড়ান্ত ছিল। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বুবলি। এসকে ফিল্মস-এর ব্যানারে এটি প্রযোজনাও করেছেন শাকিব খান। আর 'পাসওয়ার্ড' পরিচালনা করেছেন মালেক আফসারি। এতে আরও আছেন ইমন, মিশা সওদাগর। 'হিরো দ্য সুপারস্টার' ছবির পর দ্বিতীয়বারের মতো সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। তাই ছবিটি নিয়ে ভক্ত দর্শকদের মধ্যে উন্মাদনাও বেশি। 

সম্প্রতি সিনেমাটির গানের শুটিং হয়েছে তুরস্কে। এই প্রথম বাংলাদেশের কোনো গানের শুটিং হলো সেখানে।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য ৭২টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। তবে ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে বলে জানান পরিচালক। 

অন্যদিকে অনন্য মামুন পরিচালিত 'আবার বসন্ত' সিনেমাটি মুক্তি দিতে সম্পূর্ণ প্রস্তুত। ঈদে সিনেমাটি মুক্তি দিতে মঙ্গলবার সন্ধ্যায় প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। 

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এই ছবি সকল শ্রেণির দর্শকদের হলে টানবে না। এ সিনেমা সংশ্লিষ্টদের লক্ষ্য স্টার সিনেপেস্নক্সগুলোর মতো কিছু প্রেক্ষাগৃহ। পরিচালকের মতে, সিনেপ্লেক্সের মতো ভালো পরিবেশে বসে 'আবার বসন্ত' দেখে মজা পাবেন দর্শক। সুন্দর পরিবেশে সুন্দর গল্প সত্যিই উপভোগ্য হবে। তাই আপাতত হল সংখ্যা নয় ভালো পরিবেশের হলগুলোতে মুক্তির লক্ষ্য।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত