রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৪ এএম
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে সন্তুষ্ট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে রাজসিক অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। এক সিরিজ দিয়েই ক্রিকেট দুনিয়ায় নাম চাউর হয়ে গিয়েছিল এই পেসারের। সময় গড়িয়ে চলার সঙ্গে তাঁকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে ভক্তদের। মোস্তাফিজ তাঁর সঙ্গে কতটা তাল মেলাতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন আছে। তবে কাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনেকেই খুঁজে পেয়েছিলেন পুরোনো মোস্তাফিজকে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করেছেন, ছিল বুদ্ধিদীপ্ত বৈচিত্র্যও। প্রস্তুতি ম্যাচে হারলেও আগের গতিতে মোস্তাফিজকে বল করতে দেখে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে ৩ ম্যাচে ৬ উইকেট নেন মোস্তাফিজ। তবে রানটা বেশি দিয়ে ফেলেছিলেন। কিন্তু কাল প্রস্তুতি ম্যাচে ১টি উইকেট নেওয়ার পাশাপাশি ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন এ পেসার। সবচেয়ে বড় কথা হলো, শুধু কাটার নয়, গতিও ফিরিয়ে এনেছিলেন বোলিংয়ে। নিজের প্রথম স্পেলে ৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পেয়েছেন শিখর ধাওয়ানের উইকেট।
অধিনায়ক মাশরাফি তাই মুগ্ধ মোস্তাফিজের বোলিংয়ে, আগের গতিতে মোস্তাফিজকে বল করতে দেখে বেশ ভালো লাগছে। প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছে, ওর বোলিং আজকে অনেক ভালো হয়েছে। ও যদি বোলিংয়ে এভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আমাদের বোলিংয়ের চেহারাটাই পাল্টে যাবে।’
অধিনায়কের মুখে প্রশংসা শুনে নিশ্চয়ই আত্মবিশ্বাস খুঁজে পাবেন মোস্তাফিজ। এবার বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণের অনেক দায়িত্ব যে তাঁর কাঁধে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত