রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৬ এএম
বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রার বাজির ঘোড়া তিন পেসার। এর মধ্যে উপমহাদেশ থেকে এক পেসার বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এ বোলার
বোদ্ধাদের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে পেসাররা একটু হলেও বাড়তি সুবিধা পাবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাও তা-ই মনে করছেন। এক সাক্ষাৎকারে পছন্দের তিন পেসারের নামও জানিয়েছেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের জসপ্রিত বুমরা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবার বিশ্বকাপে ম্যাকগ্রার বাজির ঘোড়া।
বরাবরের মতো এবারও বিশ্বকাপে ফেবারিট অস্ট্রেলিয়া। দেশকে ষষ্ঠ শিরোপা জেতানোর লক্ষ্য অ্যারন ফিঞ্চের দলের। কামিন্স এ লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট-শিকারি ম্যাকগ্রা। কামিন্সের ভূয়সী প্রশংসাই করেছেন ৪৯ বছর বয়সী সাবেক এ পেসার, ‘ও অনেক পরিশ্রমী, সব সময় নিজের শতভাগটা দেওয়ার চেষ্টা করে। মানুষ হিসেবেও ভালো, দক্ষ ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার। সত্যিকারের এক অলরাউন্ডার। তবে আপনি তাকে পেসার হিসেবেই দলে চাইবেন, যেন শতভাগ নিংড়ে দিতে পারে।’
কাগিসো রাবাদাকেও পছন্দ বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডগড়া ম্যাকগ্রার। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর রাবাদা নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ের পাঁচে থাকা এ পেসারকে নিয়ে ম্যাকগ্রা বলেন, রাবাদা কিছুদিন ধরেই বেশ ভালো ফর্মে আছে। ও জানে কীভাবে জোরে বল করে ব্যাটসম্যানকে চাপে ফেলতে হয়। ওর মধ্যে লড়াকু মানসিকতা আছে।
ভারতের পেসার জসপ্রিত বুমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বোলার। ‘ডেথ ওভার’-এ বুমরার মতো পেসার পেতে চান অনেক অধিনায়কই। ৪৯ ওয়ানডেতে ৮৫ উইকেট পাওয়া বুমরার ইকোনমি রেটও দুর্দান্ত ৪.৫১। তাঁর শক্তির জায়গাটা নিখুঁত ইয়র্কার। ম্যাকগ্রা এবার বিশ্বকাপে সেরা পেসার হিসেবেই মানছেন বুমরাকে, পুরোনো বলে ইয়র্কার মারতে পারা তার অন্যতম শক্তির জায়গা। সময়ের সঙ্গে ও আরও পরিণত হচ্ছে। বিশ্বকাপে ভারতের জন্য ও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত