বোলাররাই ইংল্যান্ড বিশ্বকাপের ট্রাম্প কার্ড : মালিঙ্গা

bcv24 ডেস্ক    ০৮:৫৩ পিএম, ২০১৯-০৫-২৯    607


বোলাররাই ইংল্যান্ড বিশ্বকাপের ট্রাম্প কার্ড : মালিঙ্গা

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটসম্যানদের দিকেই সবার নজর বেশি। তবে মালিঙ্গার মতে বোলাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

এবারের বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে বলেই মনে করছেন সবাই। তিন শ রানও যথেষ্ট হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বেশির ভাগ দলের অধিনায়কেরাই। সে ক্ষেত্রে প্রতিপক্ষ দলের সামনে বড় রানের পুঁজি গড়তে বা রান তাড়া করে জিততে ব্যাটসম্যানদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা মনে করেন ম্যাচের মূল পার্থক্যটা গড়ে দেবে বোলাররাই।

ক্রিকেটে রান যত বেশি, ম্যাচ তত বেশি জমজমাট। সেদিক থেকে চিন্তা করলে ইংল্যান্ড বিশ্বকাপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হওয়ার কথা। ক্রিকেট বোদ্ধাদের মতামতও তা-ই। বিশ্বকাপের ঘণ্টা বাজার আগে ব্যাটসম্যানরাও শেষ দিকের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। সবাই ব্যাটসম্যানদের কথা বললেও মালিঙ্গার নজর বোলারদের দিকে, ক্রিকেটে এখন ব্যাটসম্যানরাই এগিয়ে আছে, তবে বোলাররাও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তারা উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিতে পারে। নিজে বোলার বলেই কিনা এমনটা বলছেন মালিঙ্গা!

বিশ্বকাপের জন্য নিজ দেশ শ্রীলঙ্কার প্রস্তুতি ততটা ভালো হয়নি। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে লঙ্কানরা। সে ম্যাচে মাঠে নামা হয়নি মালিঙ্গার। আর হারের কারণের পেছনে ভালো বল না করতে পারার দিকেই ইঙ্গিত দিয়েছেন মালিঙ্গা, যে দলেরই দক্ষ বোলার আছে, সেটা যে কন্ডিশনেই হোক, তারা বাড়তি সুবিধা পাবেই। বোলারদের দক্ষ হতে হবে, তাদের ম্যাচ বিশ্লেষণের ক্ষমতা থাকতে হবে। যত দ্রুত সম্ভব নিজেকে উন্নত করতে হবে। এতে বোলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। 

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে টেনে তুলেছেন ফাইনালে। শুধু টেনেই তোলেননি, তার শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ট্রফি জিতেছে মুম্বাই। পুরো টুর্নামেন্টে পেয়েছেন ১৬ উইকেট। ৩৫ বছর বয়সী এই পেসার বিশ্বকাপের আগে তাই দারুণ আশাবাদী, ‘বেশ কিছু বছর আমি অনেক কিছু নিয়ে কাজ করেছি। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু পরিস্থিতি বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ।’ 

সব ঠিকঠাক থাকলে এটাই মালিঙ্গার শেষ বিশ্বকাপ। শ্রীলঙ্কান এই পেসারের কাছে বিশ্বকাপ মানেই দারুণ কিছু। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে এখন পর্যন্ত নিয়েছেন দুটি হ্যাটট্রিক! এখন শুধু শেষ বিশ্বকাপের অপেক্ষা, কে জানে মালিঙ্গার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে কি না ইংল্যান্ডে।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত