রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলো পাকিস্তান সফর করছে না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তান থেকে নির্বাসনেই পাঠিয়েছে। এ অবস্থা বদলাতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে চলছে নানামুখী চেষ্টা। ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে তারা।
১০ বছর ধরেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। ২০০৯ সালের পর কেবল জিম্বাবুয়েই একটা সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। এর বাইরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানিরা বঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে। পাকিস্তান ক্রিকেট দলকেও ‘হোম’ ভেন্যু বানাতে হচ্ছে বিদেশের মাটিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া এ অবস্থা থেকে বেরিয়ে আসবে। চলছে নানা ধরনের চেষ্টা-তদবির। তবে এরই মাঝে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে সুখবর মিলেছে।
২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের ভার পড়ছে পাকিস্তানের কাঁধে। সিঙ্গাপুরে এসিসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় পিসিবির সভাপতি এহসান মানি ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খানসহ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট কর্তারা উপস্থিত ছিলেন। ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাসখানেক আগেই এশিয়া কাপ হবে। ২০১৬ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। আগামি এশিয়া কাপও তাই দেখবে ২০ ওভারের ম্যাচ।
গত বছর সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। ওয়ানডে সংস্করণে আয়োজিত সে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সবচেয়ে বেশি সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। ২০০৮ সালে সবশেষ পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত