বাংলাদেশের কাছে যে প্রশ্নের উত্তর নেই

ঈশাত আরা মেরুনা    ০৯:০১ পিএম, ২০১৯-০৫-২৯    600


বাংলাদেশের কাছে যে প্রশ্নের উত্তর নেই

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একটা জায়গায় বাংলাদেশের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে-একজন রিস্ট স্পিনারের অভাব। কাল তো ভারতের দুই রিস্ট স্পিনারই নিজেদের মধ্যে ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। বিশ্বকাপে এই অভাব ভোগাতে পারে বাংলাদেশকে।

আলোচনাটা বিশ্বকাপের আগ থেকেই হচ্ছে। কাল কার্ডিফে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচের পর আরেকবার হলো। এবারের বিশ্বকাপে তবে ম্যাচ জেতাবেন রিস্ট স্পিনাররা?

৪৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে যখন এগিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহিম-লিটন দাস, তাঁদের দুজনকেই থামিয়ে দিয়েছেন ভারতের দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব। শুধু মুশফিক-লিটন নয়, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দীনও শিকার চাহাল-কুলদীপের। দুই ভারতীয় স্পিনার ভাগাভাগি করে নিয়েছেন ৬ উইকেট। ঠিক বিপরীত ছবি বাংলাদেশের বোলিংয়ে। সাকিব-মিরাজদের নির্বিষ বোলিংয়ে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি যখন চড়াও হচ্ছিলেন, বোলিং আক্রমণে একজন রিস্ট স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে বারবার। 

বাংলাদেশের বোলিং আক্রমণে যেটি ঘাটতি, ভারতের সেটিই শক্তিকাল ম্যাচের পার্থক্য হয়েছে তো এখানেই।

ব্যাটিংবান্ধব উইকেটে একজন ফিঙ্গার বা অফ স্পিনারের সঙ্গে রিস্ট স্পিনারের পার্থক্য কোথায়, সেটিই কাল মিক্সড জোনে এসে বলে গেলেন চাহাল, ‘অফ স্পিনার বা ফিঙ্গার স্পিনাররাও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে রিস্ট স্পিনাররা ফিঙ্গার স্পিনারদের তুলনায় বেশি বৈচিত্র্য আনতে পারে। রিস্ট স্পিনারের হাতে যেহেতু তিন-চারটা ভ্যারিয়েশন থাকে, ব্যাটসম্যানরা নিশ্চিত হতে পারে না পরে কোন বলটা আসছে।’

প্রস্তুতি ম্যাচের বড় উপকারিতা, সচেতন হওয়া যায় নিজেদের ভুল কিংবা দুর্বলতা সম্পর্কে। কাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তো বোঝাই গেল রিস্ট স্পিনারদের বিপক্ষে বড় পরীক্ষা দিতে বাংলাদেশের ব্যাটসম্যানকে। অথবা নিজেদের বোলিং আক্রমণে একজন লেগ স্পিনার না থাকার মূল্য দিতে হবে। কিন্তু সব জেনে-বুঝেও কি এ চ্যালেঞ্জ উতরে যাওয়া যাবে? নিজেদের দলে একটা ভালো মানের রিস্ট স্পিনার থাকার দুটি উপকারিতা প্রথমত, তিনি সহায়তা করতে পারেন সতীর্থ ব্যাটসম্যানদের ভালোভাবে তৈরি হতে। দ্বিতীয়ত, ম্যাচে নিতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা। বাংলাদেশের তো কোনোটাই নেই। কীভাবে উতরে যাবে তারা এই চ্যালেঞ্জ, দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশিকে কাল কার্ডিফে ম্যাচ শেষে এ প্রশ্নটা করা হলে তিনি সন্তুষ্ট হওয়ার মতো কোনো উত্তর দিতে পারলেন না, ‘নিশ্চিত মূল পর্বের উইকেট আরও বেশি ভালো হবে। ইংল্যান্ডের যে কটি উইকেট দেখেছি, সেখানে ওয়ানডেতে পাকিস্তান খুব একটা টার্ন পায়নি। উইকেট ন্যাড়া ছিল। এটা নিশ্চিত করে বলা যায় ওভালে মূল পর্বের ম্যাচের কন্ডিশন ভিন্ন হবে।’

স্পিন কোচ যখন নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে তাকিয়ে থাকেন কন্ডিশনের দিকে, সেটি বড় চিন্তার কারণ না হয়ে পারে?



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত