বিশ্বকাপের আগে যেখানে বাংলাদেশ অধিনায়কের শঙ্কা

bcv24 ডেস্ক    ০৯:০৪ পিএম, ২০১৯-০৫-২৯    581


বিশ্বকাপের আগে যেখানে বাংলাদেশ অধিনায়কের শঙ্কা

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে পা খানিকটা টেনে হাঁটছিলেন মাশরাফি বিন মুর্তজা। কারণ জিজ্ঞেস করতেই জানালেন, পায়ে ব্যথা প্রচণ্ড। এক পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ছিল, এই ম্যাচে টান লেগেছে আরেক পায়েও। প্রস্তুতি ম্যাচটিতে চোট ছোবল দিয়েছে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকেও।

কারও চোটই খুব গুরুতর নয়। তবে একটু এদিক-সেদিক হলে গুরুতর হতেও পারে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে বাংলাদেশ অধিনায়ককে ভাবাচ্ছে নিজের ও সতীর্থদের চোট।

এ ম্যাচের আগের দিন ফিল্ডিংয়ের সময় ঊরুর ওপরের দিকে টান লাগে তামিম ইকবালের। যদিও গুরুতর কিছু নয়, তবু সতর্কতা হিসেবে ম্যাচটি খেলেননি বাঁহাতি ওপেনার।

মাশরাফি ডান হ্যামস্ট্রিংয়ে চোট বয়ে বেড়াচ্ছিলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে খেলা অনিশ্চিতও ছিল। ম্যাচের আগে পায়ের অবস্থা একটু ভালো অনুভব করায় খেলতে নামেন। খানিকটা অনুশীলনের তাগিদও ছিল। নতুন বল হাতে নিয়ে টানা দুটি মেডেন নিয়ে শুরু করেন। এক স্পেলে বোলিং করেন টানা ৬ ওভার।

ষষ্ঠ ওভারে গিয়ে টান লাগে বাঁ হ্যামস্ট্রিংয়ে। এই চোটও তার বেশ পুরোনো, মাথাচাড়া দিয়েছে আবার। ৬ ওভারের স্পেল করা জরুরি ছিল কিনা, এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক  জানালেন অনুশীলনের তাগিদের কথা।

“এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।”

পায়ে টান লাগার পর ফিল্ডিংয়ে অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন অধিনায়ক। মাঠ পরিচালনা করেছেন তখন সাকিব আল হাসান।

ম্যাচ শেষে হোটেলে ফেরার পর মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন ফিজিও তিহান চন্দ্রমোহন। এসব ক্ষেত্রে ফিজিওদের পরামর্শ থাকে সাধারণত ৫-৬ দিনের বিশ্রাম। এখন সেই উপায় নেই, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সময় আছে ৪ দিন। অনেক চোট-আঘাত সয়ে ছুটতে থাকা অধিনায়ক এবারও মাঠে নামবেন যতটা সম্ভব এই কদিনে ফিট হয়ে। তবে কয়েক দিন হয়তো ঠিকমতো অনুশীলন করতে পারবেন না, এই নিয়ে আক্ষেপ করলেন বারবার। এই চোট তাকে ম্যাচ খেলা থেকে থামাতে পারবে না। কিন্তু অধিনায়ক চিন্তিত অন্যান্যের চোট নিয়ে।

ভারতের বিপক্ষে ৬ ওভারের প্রথম স্পেলের পর আর বোলিং করতে পারেননি সাইফ। শেষের দিকে অন্তত দুটি ওভার করার কথা ছিল তার। কিন্তু পিঠের ব্যথায় মাঠ ছাড়েন তিনি। মাঠেই নিতে হয়েছে ব্যথানাশক। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও চোটের কারণে তাকে পাওয়া যায়নি সব ম্যাচে। বোলিং আর না করলেও পরে অবশ্য ব্যাটিং করেছেন সাইফ।

মুস্তাফিজ এ দিন দুর্দান্ত বোলিং করেছেন প্রথম স্পেলে। ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বোলিং করলেন সম্ভবত অনেক দিন পর। তবে দ্বিতীয় স্পেলে ফিরে টান লাগে কাফ মাসলে। খুব খারাপ কিছু নয় এটিও। তবে চোটের সঙ্গে এই বাঁহাতি পেসারের যে সখ্য, তাতে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ থেকে ভয় পাওয়ার কারণ যথেষ্টই আছে।

এছাড়াও কাঁধের চোটের কারণে মাহমুদউল্লাহর বোলিং করতে না পারার ব্যাপার তো আছেই। সাকিব আল হাসান মাত্রই সেরে উঠলেন পিঠের পেশির চোট থেকে। সদ্য সেরে উঠেছেন রুবেল হোসেনও। সব মিলিয়ে শঙ্কার অবকাশ থেকেই যাচ্ছে।

মাশরাফির ধারণা, অনেক চোটের উপত্তি আর্য়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে। সেখানে প্রচণ্ড ঠাণ্ডায় গা গরম থাকত না বেশিক্ষণ, জমে যেত শরীর। সেই অবস্থায় মাঠে হুট করে বাড়তি কোনো চেষ্টা করতে গেলে অনেক সময় টানা লাগে শরীরের নানা জায়গায়।

এখনও পর্যন্ত কারও চোটই ম্যাচ খেলতে না পারার মতো মতো নয়। তবে একটু অবনতি হলেই ম্যাচ থেকে ছিটকে পড়ার অবস্থায় যেতে পারে। বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়কের দুশ্চিন্তা এখন সেটাই, “ভালোয় ভালোয় এই কটা দিন পার করতে পারলেই হয়!”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত