দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ইংল্যান্ডের

bcv24 ডেস্ক    ০৯:০৮ পিএম, ২০১৯-০৫-২৯    609


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ইংল্যান্ডের

আজ বৃহস্পতিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। চার বছর আগে থেকে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া ইংলিশরা এখন মাঠের লড়াইয়ে সবকিছু প্রমানের অপেক্ষায় মুখিয়ে আছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চার বছর আগে যৌথভাবে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় ছিল ইংল্যান্ডের কাছে দারুন অস্বস্তির। তখন থেকেই মূলত সাদা বলে নিজেদের কিভাবে প্রমান করা যায় তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে ক্রিকেটের প্রবর্তকরা।

শুধুমাত্র চিন্তাধারার মধ্যেই যে ইংলিশদের পরিকল্পনা থেমে থাকেনি তা গত চার বছরে ঠিকই প্রমান করেছে ইয়োইন মরগানের দল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবেই তারা বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। এই সময়ে মধ্যে দুইবার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোরটিও এসেছে ইংলিশ ব্যাটসম্যানদের হাত ধরে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে করা ইংল্যান্ডের ৪৮১ রানের ইনিংসটিই এখন ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।

ওয়ানডেতে ইংল্যান্ডের এই পুনরুত্থানের মূল ভিত্তি গড়ে দিয়েছে ব্যাটসম্যানদের ধারাবাহিকতা। জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, মরগান ও জস বাটলারকে নিয়ে সাজানো ইংল্যান্ডের টপ অর্ডার এই মুহূর্তে বিশ্বের যেকোন বোলারের জন্য ত্রাস। ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ বলেছেন, ‘বেশ কয়েকজন বিশ্ব মানের খেলোয়াড় নিয়ে গড়া বর্তমান এই ইংল্যান্ড দলটির একজন সদস্য হতে পেরে আমি দারুন গর্বিত। প্রতিপক্ষ ৩৭০ রান করার পরেও ড্রেসিং রুমে আমরা একটি বিষয়টি বিশ্বাস করি, এই রানও আমাদের পক্ষে তাড়া করা সম্ভব। এখানে কারো মধ্যে কোন দ্বিধা কাজ করে না। কেউ কখনো বলে না আমি এ ব্যপারে কিছুই জানিনা। আমাদের সকলের মধ্যেই সেই বিশ্বাস আছে। গত চার বছরে যে আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে জন্মেছে আশা করছি সেটা বিশ্বকাপেও দেখাতে পারবো। আশা করছি বিশ্বকাপটা যেন আমাদের সকলের জন্য সফল হয়।’

এদিকে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপের মঞ্চটা কোন সময়ই আশার আলো দেখাতে পারেনি। গত চারটি আসরে সেমিফাইনালেই থেমে যেতে হয়েছে প্রোটিয়াদের স্বপ্ন। যে কারণে এবারও কোচ ওটিস গিবসনের অধীনে দক্ষিণ আফ্রিকা অন্যান্য সব দলের থেকে কিছুটা হলে বাড়তি চাপে থাকবে। যদিও গিবসনের মতে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের ওপরই চাপটা বেশী। ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে গিবসনের। ইংলিশ দুই তারকা পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসনের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গিবসনের। দু’জনেই কেউই এখন আর ওয়ানডে ক্রিকেট খেলেননা। তবে বন্ধুত্বের সম্পর্ক থেকে দুজনেই গিবসনকে বলেছেন, এবারের বিশ্বকাপ ইংল্যান্ড জিততে না পারলেও তা খুবই খারাপ হবে। তাদের মতে ইংল্যান্ড ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার গিবসন আরো বলেন, ‘স্বাগতিক দল ছাড়াও ইংল্যান্ড বর্তমানে বিশ্বের এক নম্বর ওয়ানডে দল। তাদের বিপক্ষে বিশ্বকাপ শুরু করাটা দারুন একটি বিষয়। কারণ এতে প্রমান হবে সত্যিকার অর্থেই আমাদের অবস্থানটা কি। সামনে এগিয়ে যাবার জন্য নিজেদের সেরাটা দেবার বিকল্প নেই। তবে টুর্নামেন্টে জিততে পারলেই এক নম্বর হওয়া যাবেনা।’

তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অবসরের কারণে এবার দক্ষিণ আফ্রিকা ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে মাঠে নামছে। তবে তাদের টপ অর্ডারে আছেন আরেক প্রতিভাবান ব্যাটসম্যান কুইনটন ডি কক। নিজেদের দিনে কুইনটন ডি কক-ডু প্লেসিস জুটি যেকোন বোলারের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম।

কালকের ম্যাচে অবশ্য কাঁধের ইনজুরির কারণে খেলতে পারছেন না অভিজ্ঞ ফাস্ট বোলার ডেল স্টেইন। যদিও সা¤প্রতীক সময়ে তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে প্রোটিয়ারা। স্টেইনের অনুপস্থিতিতে কাল দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণের মূল দায়িত্ব পালন করবেন তরুন কাগিসো রাবাদা। পিঠের ইনজুরি কাটিয়ে নিজেকে পুরোপুরি ফিট প্রমান করেছেন রাবাদা। 

দল :

ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।

দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, আন্দিও ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত