ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তান

bcv24 ডেস্ক    ০৩:৪৬ পিএম, ২০১৯-০৪-০৯    570


ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তান

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও দলের ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তানের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এ্যারন ফিঞ্চ ও তার দলের কাছে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে পাকিস্তান দল। তারপরও এ সিরিজ থেকে অনেক কিছুই ইতিবাচক হিসেবে নিতে চান জিম্বাবুইয়ান ফ্লাওয়ার।

ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোটা সব সময়ই কঠিন। তারপর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং সে দিক বিবেচনা করলে সিরিজের ফল যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হয়নি।’ হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়া সিরিজটি পাকিস্তান দলের জন্য বিশেষভাবে স্মরণীয়। কেননা ২০০৩ সালের পর এই প্রথমবার কোন ওয়ানডে সিরিজে পাকিস্তানের ব্যাটসম্যানরা পাঁচটি সেঞ্চুরি করেছেন। হারিস সোহেল ও মোহাম্মদ রিজওয়ান দু’টি করে এবং আবিদ আলী একটি সেঞ্চুরি করেন।

হাঁটুর ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শংকা থেকে ফিরে এসে সিরিজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করা হারিস সোহেলের অকুন্ঠ প্রশংসা করেন ফ্লাওয়ার। 

ফ্লাওয়ার বলেন, ‘হারিস একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং সেটা সে দেখিয়ে দিয়েছে। তার হাঁটুর অবস্থা এখন অনেক ভাল এবং নিজের ফিটনেসের জন্য সে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। তাকে স্বীকার করতেই হবে যে, ক্যারিয়ারের শুরুতে সে এতটা কঠোর পরিশ্রম করেনি। তবে এখন যে পরিশ্রম করছে তার ফসল সে পাচ্ছে।’

দুই বছর পর ওয়ানডে দলে ফেরা ২৬ বছর বয়সী রিজওয়ান এবং ওয়ানডে অভিষেকেই পাকিস্তানী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করা ৩১ বছর বয়সী আলীরও প্রশংসা করেন ব্যাটিং কোচ। তিনি বলেন, ‘রিজওয়ান ভাল খেলছে। তবে এবার তাকে আরো বেশি পরিপক্ক মনে হচ্ছে। কম ক্ষিপ্রতা ও গতির বিপক্ষে তার ইনিংসগুলো আরো ভাল হচ্ছে। শীর্ষ চার-এ ব্যাটিং করতে সে যথেষ্ট ভাল। তবে লোয়ার অর্ডারেও সে ভাল করতে সক্ষম বলে আমি মনে করি। সে পাওয়ার হিটার নয় তবে তারপরও বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে পারে। দলের মধ্যে তার রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে ভাল।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত