শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
কানাডার ইউকোন অঞ্চলে এক বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস আলাস্কার দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল কর্মকর্তারা জানিয়েছেন, এক ইঞ্জিনের সেসনা বিমানটি ইউকোন অঞ্চলের রাজধানী হোয়াইটহর্স থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। এরপর গতকাল নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা ব্যক্তিগত ভ্রমণে ইউকোনে গিয়েছিলেন বলে স্থানীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন। নিহত জেফ বাবকক (৫৮) আলাস্কা পার্ক সার্ভিসের বিমান চালনা নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন, অপরজন এরিক বেনসন (৫৬) সংস্থাটির আলাস্কা অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় বাবকক বিমানটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রানওয়ের শেষ প্রান্ত থেকে ৬০০ মিটার দূরে যাওয়ার পর বনাচ্ছাদিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
নিহত দুজন আলাস্কার পারর্ক সার্ভিস এভিয়েশনের নিরাপত্তা কর্মসূচীর ‘মেরুদণ্ড’ ছিলেন বলে মন্তব্য করেছেন পার্ক সার্ভিস আলাস্কার মুখপাত্র। গত কয়েক সপ্তাহের মধ্যে আলাস্কায় তিনটি বিমান দুর্ঘটনায় নয় জন নিহত হওয়ার পর ইউকোনের এ ঘটনাটি ঘটল।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত