সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:২৮ এএম
আন্তর্জাতিক অঙ্গন থেকে একরকম বিচ্ছিন্ন এবং দুর্নীতি জর্জরিত উত্তর কোরিয়ার নিপীড়িত নাগরিকদের কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে টিকে থাকতে হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গতকাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে। তবে পিয়ংইয়ং এ প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করা মানুষদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করছে। তাদেরকে গ্রেপ্তার করা, আটকে রাখা কিংবা বিচারের মুখে দাঁড় করানোর ভয় দেখানো হচ্ছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, কাজের অধিকার এবং চলাফেরার স্বাধীনতা মানুষের জন্য অপরিহার্য এবং সার্বজনীন। কিন্তু উত্তর কোরিয়ায় মানুষের এ মৌলিক অধিকারগুলো পেতে গেলে প্রথমেই তা নির্ভর করে রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে কোনো ব্যক্তির ঘুষ দেওয়ার ক্ষমতার ওপর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণে মানুষকে তাদের মৌলিক চাহিদা মেটাতে লড়াই করতে হচ্ছে। তবে এই অব্যবস্থাপনার মধ্যেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী অগ্রাধিকার ভিত্তিতে তহবিল বরাদ্দ পাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৭ এবং ২০১৮ সালের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষত্যাগী ২১৪ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘দ্য প্রাইস ইজ রাইট’ শীর্ষক এ প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। এর সমালোচনায় উত্তর কোরিয়া বলেছে, এ ধরনের প্রতিবেদন অতিরঞ্জন ছাড়া আর কিছু না..কারণ, এ ধরনের প্রতিবেদন সবসময়ই পক্ষত্যাগীদের তথাকথিত সাক্ষ্যের ভিত্তিতে করা হয়, যারা অতিরঞ্জিত তথ্যই দেয়।” এ মাসের শুরুর দিকে ‘দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ এক হিসাবে জানিয়েছে, উত্তর কোরিয়ার ১০ জনে ৪ জন উত্তর কোরীয় মারাত্মক খাদ্য সংকটে আছে এবং সম্প্রতি দেশটিতে ভয়াবহ খরার কারণে খাদ্যশস্য উৎপাদন কম হওয়ায় আরো বেশি খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর কোরিয়া তাদের মানবিক সংকটের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলে এক বিবৃতিতে বলেছেন, দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর বেশি নজর দিতে গিয়ে সাধারণ নাগরিকদের মানবাধিকারের ভয়াবহ পরিস্থিতির দিকটি কারো নজরে না আসার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত