সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:২৫ এএম
দ্বিতীয় মেয়াদের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে বাতিল করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভারতের স্থানীয় সময় দুপুর ২টো ১৮ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। টুইটে মমতা অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মতো একটি অনুষ্ঠানকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে একটি দল। এর আগে আনন্দবাজার পত্রিকা জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণাকালে মোদীর সঙ্গে মমতার তীব্র কথার লড়াই হয়েছিল। এ লড়াইয়ে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি। কিন্তু নির্বাচন শেষে বিপুল বিজয় নিয়ে বিজেপি সরকার গঠন করার কালে সেসব পেছনে ছেড়ে আসছেন গণতান্ত্রিক দেশটির নেতারা। নির্বাচনের পর দিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নির্বাচিত লোকসভা সদস্যদের প্রথম বৈঠকে মোদী জানিয়েছিলেন, প্রচারে কে কী বলেছিলেন, সেগুলো মনে না রেখে সবাইকে নিয়ে উন্নয়নের পথে হাঁটতে চান তিনি। মোদীর ওই আহ্বানের প্রতি সৌজন্য দেখিয়ে ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজধানী দিল্লি যাচ্ছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী।
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীকে পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেই প্রয়োজনীয় কাজ করতে হবে, সে কারণে আনুষ্ঠানিক সৌজন্য রক্ষা করা মমতার উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আনন্দবাজারের দেওয়া উদ্ধৃতিতে এ প্রসঙ্গে মমতা বলেছেন, “সংবিধানে কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ যখন পাই, যাওয়ার চেষ্টা করি। এটা সাংবিধানিক সৌজন্য।” বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা আছে। ওই শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মঙ্গলবার দিল্লিতে পশ্চিম বঙ্গ রাজ্যের রেসিডেন্ট কমিশনারে কাছে পৌঁছেছে।
জানা গেছে, আমন্ত্রণ গ্রহণ করার আগে মমতা ভারতের বেশ কয়েকজন প্রবীণ বিরোধীদলীয় নেতা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিয়েছেন। তাদের সঙ্গে পরামর্শের পরই মোদীকে ‘সম্মান দিয়ে’ তার শপথ অনুষ্ঠানে থাকার সিদ্ধান্ত নেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রচারণাকালে মোদী তৃণমূলের রাজনীতিকে ‘মাফিয়া রাজনীতি’ বলে মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় মোদীকে কান ধরে ওঠবোস করানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা। এর পাশাপাশি মোদীকে ‘গণতান্ত্রিক থাপ্পড়’ মারার কথা বলেছিলেন তিনি। যার জবাবে মোদী বলেছিলেন, “দিদির থাপ্পর আমার কাছে আশীর্বাদ”।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত