সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৮ এএম
ঝিনাইদহ সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইসাইকেল আরোহী ও পরে এক স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে চট্টগ্রাম নগরের কর্নেলহাটে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মো. আলাউদ্দিন (৩২)। সে সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
নায়েক মোহাম্মদ আমির জানান, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত