আমরা সমালোচনা চাই, কিন্তু তা হতে হবে গঠনমূলক : তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ১০:৪৫ পিএম, ২০১৯-০৫-২৯    288

আমরা সমালোচনা চাই, কিন্তু তা হতে হবে গঠনমূলক : তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বরেণ্য সংগীত শিল্পী সুবির নন্দী স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সমালোচকদের উদ্দেশে বলেছেন, আপনারা সমালোচনা করেন, কিন্তু অন্ধ হয়ে সমালোচনা করবেন না। আমরা সমালোচনা চাই, কিন্তু তা হতে হবে গঠনমূলক।

তিনি বলেন, এক শ্রেণির মানুষ আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরকে ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, কিছুকিছু সংবাদপত্র মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এগুলো আগেও হয়েছে। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধেও জাল পরে বাসন্তীর ছবি তুলে পত্রিকায় ছেপে ষড়যন্ত্র করা হয়েছিল। বাসন্তী ছিল জ্ঞান-বুদ্ধিহীন। এ কারণে তাকে জাল পরিয়ে ছবি তুলে বঙ্গবন্ধুর সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করা হয়।

তিনি বলেন, এ ধরনের ছবি যখন তোলা হয়েছিল তখন একটি কাপড়ের চেয়ে জালের দাম অনেক বেশি ছিল।

মন্ত্রী বলেন, ধানের দাম নিয়ে একটু সমস্যা হয়েছিল। সরকার এক সপ্তাহের মধ্যে তা ঠিক করে দিয়েছে। তারপরও কিছু লোক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ধানক্ষেতে আগুন দেয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে ক্ষেতের এক কোনায় আগুন দিয়ে তা ভিডিও করে এবং ছবি তুলে ছড়িয়ে দেয়া হয়েছে। আবার ভারতের ধান ক্ষেতের একটি আগুনের ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া লিচু কিনে দিতে পারেনি বলে এক লোক তার দুই সন্তানকে হত্যা করেছে। আসলে ওই বাবা ছিলেন মানসিক রোগী। অথচ খবরগুলো এমনভাবে পরিবেশন করা হচ্ছে যেন সব দায় সরকারের উপর পড়ে। তিনি এ ধরনের উদ্ভট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক মাধ্যমে যে সব ঘটনা ছড়ানো হয় সেগুলো এডিট করা হয় না। যে কেউ, যে কারো মতো করে মতামত দিচ্ছে। অনেকে ভুল তথ্যও দিচ্ছে। এগুলো সবই করছে ষড়যন্ত্রকারীরা।

হাছান মাহমুদ বলেন, সরকার যখন বিভন্ন ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণে। ডর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে উন্নয়নের সূচক যখন পাকিস্তান এবং ভারত থেকে এগিয়ে তখন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। তিনি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মী এবং দেশ প্রেমিক জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, সুবির নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী, অভিনেত্রী তারিন জাহান, সংগীত শিল্পী রফিকুল আলম, এসডি রুবেল, দিনার জাহান মুন্নি, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ, আবদুল মতিন প্রধান ও মোতাসসিম বিল্লাহ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত