সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৮ এএম
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনে এসে গতকাল বুধবার সকালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া ঘাটসহ সব ঘাটে প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরিঘাটগুলোকে উপযোগী করাসহ ফেরি সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার ঈদে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে ও ফিরে আসতে পারবে।’
প্রতিমন্ত্রী বলেন, নৌপথগুলো সচল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নৌপথ ছাড়া মহাসড়কও যেন যানজট মুক্ত থাকে সেবিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতায় এবারের ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আমার ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার প্রতিশ্রæতি দিয়েছিলাম, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। নৌপথগুলো সুগম করার জন্য আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসেন প্রমুখ। পরে প্রতিমন্ত্রী ফেরিতে চড়ে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট পরিদর্শনে যান। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে ১৬টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত