বাগেরহাট ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

bcv24 ডেস্ক    ১১:১৫ পিএম, ২০১৯-০৫-২৯    260

বাগেরহাট ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

বাগেরহাট ও কুমিল্লা জেলায় অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে পৃথক তিন বন্দুকযুদ্ধে ছয় জন নিহত হয়েছে।

শুধু বাগেরহাটের মোংলা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা সংগঠিত দস্যু বাহিনীর সদস্য। গত মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সুন্দরবন অংশের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র‌্যাবের দাবি। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলি উদ্ধার করা হয় বলেও জানিয়েছে বাহিনী।

নিহতদের মধ্যে একজন বাহিনীর প্রধান হাসান বলে জানিয়েছে র‌্যাব। বাকিদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ জানান, গতকাল (মঙ্গলবার) রাত ১২টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় টহল দিচ্ছিলেন র‌্যাব-৮-এর সদস্যরা। সে সময় বনের ভেতরে লোকজনের আনাগোনা টের পেয়ে ভেতরে প্রবেশ করে র‌্যাব। বনে প্রবেশ করামাত্রই একদল দস্যু র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আশপাশের বনজীবীরা মৃতদেহ দেখে বাহিনীপ্রধান হাসান ও তাঁর সহযোগীদের শনাক্ত করেন বলে জানান মুফতি মাহমুদ।

ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। মরদেহ ও উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, কুমিল্লায় পৃথক দুই ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যাবসায়ী’ নিহত এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ওই দুই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে বিজিবির দাবি।

কুমিল্লা ১০ বিজিবির কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের সীমান্তবর্তী নাটাপাড়ায় এক মাদকবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রুবেল ও সেলিম মিয়া গুলিবিদ্ধ হন।

পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রুবেল ও সেলিমকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল ও সেলিম  উপজেলার সালুকদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা। তাঁদের নামে চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

ময়নাতদন্তের উদ্দেশে রুবেল ও সেলিমের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে আদর্শ সদর উপজেলার বৌয়ারা বাজার সীমান্ত এলাকায় আরেক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আরো দুই ‘মাদক ব্যাবসায়ী’ গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিজিবি।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বৌয়ারা বাজারের মান্দারী কবরস্থান এলাকায় ওই ঘটনা ঘটে বলে বিজিবির দাবি।

গুলিবিদ্ধ দুইজন হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার যশর গ্রামের মো. বকুল মিয়া (৪৩) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রসুলপুর এলাকার মো. আবদুল করিম (৩৭)।

লেফটেন্যান্ট কর্নেল আবু মহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বৌয়ারা বাজার সীমান্তবর্তী মান্দারী কবরস্থান এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। সে সময় সীমান্ত এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীদের একটি দল ইয়াবাসহ বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের গুলি ছুড়তে শুরু করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আটকে সক্ষম হয় বিজিবি। তাঁদের কাছ থেকে তিন হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত