সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ এএম
বিশেষ কায়দায় পায়ুপথে স্বর্ণ পাচার করায় শহিদুল ইসলাম (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককালে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে মেহেরপুর-গাংনী সড়কের আবদারপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি চালান মেহেরপুর হয়ে ভারতে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল ভোর থেকে মেহেরপুর-গাংনী সড়কে অবস্থান নেয়। ওই বাসটি সকাল ৮টার দিকে আবদারপুর এলাকায় পৌঁছালে বিজিবি বাসটিতে তল্লাশি করে। এ সময় ওই বাস থেকে শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার শরীরের পায়ুপথে স্বর্ণ রাখার কথা স্বীকার করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, ছয়টি স্বর্ণের বারের আনুমানিক ওজন ৭০০ গ্রাম। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পাচারকারী শহিদুলকে মেহেরপুর সদর থানাতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে হাবিলদার বিরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত