সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ এএম
আধুনিকায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে বাসযোগ্য করে তুলতে বিশ্ব ব্যাংক ১০ কোটি ৫ লাখ ডলার দিচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যা ৮৩৪ কোটি ৪৯ লাখ টাকা। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) তহবিল থেকে দেওয়া এই অর্থ পরিশোধে পাঁচ বছরের রেয়াত পাওয়া যাবে।
৩০ বছরে মোট দুই শতাংশ সুদে পরিশোধ করতে হবে এই অর্থ। গতকাল বুধবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সরকারের পক্ষে ইআরডি অতিরিক্ত সচিব মো. জাহিদুল হক ও বিশ্ব ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিকরপোরেষন এলাকার আধুনিকায়ন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮৮০ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক এককভাবে ৮৩৪ কোটি টাকা দিচ্ছে।
প্রকল্পের আওতায় মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীরচর, লালবাগ, নয়বাজার, সূত্রাপুর, গুলিস্তান, খিলগাঁও, মুগদা ও বাসাবোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনসাধারণের ব্যবহারযোগ্য জায়গা বাড়ানো এবং নগর সেবা উন্নয়ন করা হবে।
এছাড়াও উম্মুক্ত স্থান বাড়ানো, নগরবাসীর জীবনমান বৃদ্ধি করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মোট উৎপাদনশীলতার দিক দিয়ে ঢাকা অনেক গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে সমন্বিত সড়ক নেটওয়ার্ক তৈরির পাশাপাশি খেলাধুলার মাঠ ও খালি জায়গা তৈরি করে সাধারণ মানুষের জন্য স্বস্তির পরিবেশ তৈরি এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত