নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

bcv24 ডেস্ক    ১১:৫৬ পিএম, ২০১৯-০৫-২৯    535

নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আসামি পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরেক আসামি বাপানে ভৌমিককে সাত বছরের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হত্যায় সংশ্লিষ্টতা না থাকায় মামলাটি থেকে খালাস পেয়েছেন এলাকার ‘বড়ভাই’ খ্যাত আব্দুল্লাহ আল মামুন। গতকাল বুধবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রবীর হত্যার প্রধান আসামি পিন্টু দেবনাথ ও বাপানে ভৌমিক। এ ছাড়া জামিনে ছিলেন আবদুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন  বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত প্রবীর হত্যা মামলায় আসামি পিন্টু দেবনাথের মৃত্যুদণ্ড, বাপানে ভৌমিকের সাত বছরের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিল হয় আদালতে।

গত বছরের ১৮ জুন রাতে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে ৯ জুলাই শহরের কালীরবাজার এলাকা থেকে পিন্টু দেবনাথ ও বাপানে ভৌমিককে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

তাদের দেওয়া তথ্যমতে, রাতেই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠাণ্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীরের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১০ জুলাই এই দুইজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২০১৬ সালের ২৭ অক্টোবর নিখোঁজের পর খুন হন ব্যবসায়ী স্বপন কুমার সাহা। রিমান্ডে থাকা অবস্থায় স্বপন হত্যা নিয়ে তথ্য দেন বাপানে ভৌমিক। এরইমধ্যে স্বপনের বড়ভাই অজিত কুমার সাহা গত ১৬ জুলাই সদর মডেল থানায় একটি হত্যা ও গুমের মামলা করেন। সেখানে পিন্টু, বাপান, আব্দুল্লাহ আল মামুন ও রত্না চক্রবর্তীকে আসামি করা হয়। এ ছাড়া প্রবীর ঘোষ হত্যার ঘটনায়ও তাদেরই আসামি করে মামলা করেন তারই ভাই বিদ্যুৎ সাহা।

এদিকে, এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী বিদ্যুৎ সাহা। তিনি বলেন, রায়ে এক আসামিকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে আপিল করবো। আমার ভাই হত্যার সঠিক বিচার হলে ও দোষীরা উপযুক্ত শাস্তি পেলেই আমাদের পরিবার শান্তি পাবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত