সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ এএম
বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘যে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম, যে সংসদকে আমরা অবৈধ বলেছি, সেই সংসদে যোগদানের কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি দূর করতে না পারলে আমরা জাতীয়ভাবে এগিয়ে যেতে পারব না।’ গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মওদুদ আহমদ বলেন, ‘আমরা একাদশ জাতীয় সংসদকে অবৈধ সংসদ বলেছিলাম। সে জন্য স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। এই নির্বাচনে অংশ নেওয়ায় ২১০ জনকে আমরা বহিষ্কার করেছি। জাতীয় সংসদের ২৯৯টি আসনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছেন। নিহতও হয়েছেন। এই সংসদে যোগ দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। অনেকের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে।’
মওদুদ আহমদ আরও বলেন, ‘আজ না হোক কাল, যখন খালেদা জিয়া মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন। কিন্তু তিনি এখন আমাদের নেতৃত্ব দিতে পারছেন না। আমাদের নেতা (তারেক রহমান) ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। এখন আমাদের প্রয়োজন সব ক্ষেত্রে ঐক্য বজায় রাখা।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত