সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ এএম
যানজটের দুর্ভোগ মেনে নিতে আহ্বান জানানোর পাল্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে যানজটের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
তিনি গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামানের বক্তব্যের পাল্টায় বলেন, আমি তাকে বলব, আপনিও সাধারণের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন। তখন হাসিমুখে বলুন, আমি আপনাদের পাশে আছি। যানজট ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এবার রোজায় প্রচণ্ড গরমের মধ্যে যানজটের দুর্ভোগের মধ্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উন্নয়নের খাতিরে যানজট হাসিমুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মিজানুর বলেন, তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য সাময়িক এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে। আপনি দুর্ভোগ পোহাবেন না, জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবে, এতটা বোকা এদেশের মানুষ নয়। সড়কে নিরাপত্তার দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সভায় মিজানুর আরও বলেন, দেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলেই এত সমস্যা। এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়। আজ দেখলাম রিকশা উল্টো পথে চলায় তা উল্টে দেওয়া হয়েছে। একই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দিতে পারেনি।
সড়ক নিরাপদ করতে প্রয়োজনে নতুন আইন প্রণয়নের দাবি জানান আইনের এই শিক্ষক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, বিটিসিএল সাবেক নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী বক্তব্য রাখেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত