সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গাছ থেকে আম পাড়ায় বাধা দেওয়ায় রতন মিয়া (৩৫) নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ আক্তার বানু (৫০) নামে এক নারীকে আটক করেছে। গতকাল বুধবার উপজেলার বাবরকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মিয়া জানান, উপজেলার বাবরকপুর গ্রামের মোতালিবের ছেলে রতনের সঙ্গে একই গ্রামের আবদুল হাকিমের ছেলে আরিফ ও প্রান্তের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে রতনের বসত বাড়ি থেকে প্রতিপক্ষ আরিফ, প্রান্ত ও আক্তর বানু জোরপূর্বক গাছ থেকে আম পাড়তে গেলে রতন তাদের বাধা দেন। পরে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা করেন। এ সময় রতন তার বসত ঘরে আশ্রয় নিলে প্রতিপক্ষরা ঘরে ঢুকে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
রতনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার বানু নামে এক নারীকে আটক করে। ঘটনার পর থেকে আরিফ ও প্রান্ত পলাতক।
রতনের মামা জাহাঙ্গীর হোসেন বলেন, আমার ভাগিনা রতনের সঙ্গে তার প্রতিবেশী আরিফ ও প্রান্তর জমি নিয়ে বিরোধ ছিল। সকালে রতনের বসত বাড়ি থেকে আম পাড়তে গেলে রতন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে। রতন রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি বিদেশ যাওয়ার জন্যও চেষ্টা করছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত