সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৬ এএম
কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদী পার হতে গিয়ে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আমির হোসাইন (২৮) ও স্কুলছাত্র মো. সাহেদ (১৫)।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাঁকখালী নদীর খরুলিয়া-দক্ষিণ মিঠাছড়ি ঘাটে গরু নিয়ে পার হওয়ার সময় পানিতে ডুবে তারা নিখোঁজ হন। এরপর দুপুর সাড়ে ১২ দিকে আমির হোসাইনের এবং বিকেল ৪টার দিকে স্কুলছাত্র সাহেদের মরদেহ উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা। সাহেদ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়ার সুলতান আহমদের ছেলে। সে দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো। হোসাইন পশ্চিম উমখালীর মৃত হাবিব উল্লাহর ছেলে।
কক্সবাজার দমকল বাহিনীর টিম লিডার ওবাইদুল জানান, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ির ওপার থেকে গরু নিয়ে বাঁকখালী নদী পার হয়ে খরুলিয়া ঘাঠে আসছিলেন আমির হোছাইন ও সাহেদ। এ সময় গরু নদীর পার হয়ে গেলেও তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর সাড়ে ১২ দিকে আমির হোসাইনের এবং বিকেল ৪টার দিকে স্কুলছাত্র সাহেদের মরদেহ উদ্ধার করে হয়।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. সাফায়েত হোসেন জানান, খবর পাওয়ার আধাঘণ্টার মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা উদ্ধার তৎপরতা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুচ ভুট্টো ডেকে নিয়ে দমকল বাহিনীর সদস্যদের মারধর করেন। একপর্যায়ে তাদের কয়েকজনকে মারতে মারতে নদীতে ফেলে দেন। তিনি বলেন, এ ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ইউনুচ ভুট্টো বলেন, দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরুর আগেই আমার কাছে বকশিস দাবি করায় তাদের বাদ দিয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজদের উদ্ধার করে। তাদের কোনো মারধর করা হয়নি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) প্রণয় চাকমা জানান, ঘটনাটি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের পরিবারকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
দমকল কর্মীদের মারধরের বিষয়ে তিনি বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত