সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:০৪ এএম
কাশ্মীরের ভারত-নিয়ন্ত্রিত অংশে বিক্ষোভকারীদের ওপর দেশটির সেনাদের গুলিতে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোওরা গ্রামে বিক্ষোভাকারীদের ওপর ভারতীয় সেনাদের গুলিতে সাজিদ আহমেদ নামে এক বেসামরিক নিহত হয়েছেন বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। “দুটি মেয়েসহ অন্তত ২০ জন ছররা গুলিতে আহত হয়েছেন, এদের অনেকের চোখ জখম হয়েছে,” বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
সেনাদের গুলিতে আহত সাজিদকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আইজাজ আহমদ। ওই গ্রামে দুই বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির সময় বিক্ষোভ শুরু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। দ্বিতীয় ঘটনাটি একইদিন কুলগাম জেলার মুহাম্মদ পোরা গ্রামে ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এখানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আরেকটি গোলাগুলির ঘটনার সময় অভিযান ব্যাহত করতে ভারতীয় সেনাদের ওপর পাথর ছুড়তে শুরু করে স্থানীয় বিক্ষোভকারীরা। গ্রামটিতে সেনাদের গুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে অন্তত একজন গুলিবিদ্ধ ও অন্যরা ছররার গুলিতে আহত হয়েছেন। হাঙ্গামার মধ্যে সেনাদের ঘেরাওয়ের মুখে পড়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পুলিশ ও সেনাবাহিনীর মুখপাত্র সাড়া দেননি। কাশ্মীরে ভারতীয় শাসনের বিরোধিতাকারী অনেক স্থানীয়ই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনাভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে বিক্ষোভে নেমে পড়েন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত