রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
বিশ্বকাপের প্রথম বল এর আগে কখনোই কোনো স্পিনারকে দিয়ে করাননি কোনো অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি লেগ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে বোলিং শুরু করিয়ে জন্ম দিলেন এই ইতিহাসের।
প্রথম বলেই ইতিহাস গড়ল বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন লেগ স্পিনার ইমরান তাহির। এর আগের এগারো বিশ্বকাপে কোনো স্পিনারকে দিয়ে বোলিং শুরু করানো হয়নি কখনো। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি দলের অভিজ্ঞ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে বোলিং শুরু করিয়ে জন্ম দিলেন এই অভিনব ইতিহাসের।
ইতিহাস জন্ম দিয়ে থামলেও চলত তাহিরের। কিন্তু শুধু বল করে ইতিহাস গড়লে সে ইতিহাস কদিন পরেই ভুলে যাওয়ার সম্ভাবনা ছিল ইমরান সে সুযোগ রাখেননি। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ওভারের দ্বিতীয় বলেই উইকেট কিপার কুইন্টন ডি ককের ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়েছেন জনি বেয়ারস্টোকে।
এবারের বিশ্বকাপে অনেক রেকর্ড ভাঙবে-গড়বে এমন ধারণা ছিল ক্রিকেট বোদ্ধাদের। একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো ৫০০ রান এবারের বিশ্বকাপে হবে কি না অথবা ব্যক্তিগত মাইলফলকগুলো এদিক-সেদিক হবে কি না তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল বিশ্বকাপ শুরুর আগে থেকেই। কিন্তু পেস বোলারদের উপযোগী ইংলিশ কন্ডিশনে স্পিন বোলার দিয়ে শুরু হবে বিশ্বকাপ, এমনটা ভাবেননি কেউ। তবে এর মাধ্যমে একটি বিষয় নিশ্চিত হলো, এবারের বিশ্বকাপে আলো কাড়বেন স্পিনাররাও। আর স্পিনারদের মাঝেও বিশেষ করে লেগ স্পিনাররা ছড়ি ঘোরাবেন এই বিশ্ব আসরে। ইমরান তাহির, রশিদ খান, শাদাব খান, যুজবেন্দ্র চাহালদের ওপর তাই নজর থাকবে বিশ্বকাপ জুড়েই।
ইমরান তাহির বেয়ারস্টোকে ফেরানোর পর জেসন রয় এবং জো রুট দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ১০৬ রানের জুটি। সেই জুটি ভেঙেছেন আন্দিলে ফিকোয়াও, ৫৩ বল থেকে ৫৪ রান করা রয়কে ফিরিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গীকে হারিয়ে রুটও বেশিক্ষণ টেকেননি, ৫১ রানে ফিরেছেন রাবাদার বলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১২৬।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত