রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৪৯ এএম
ব্রাজিল দলের অনুশীলনের এক ভিডিওতে বলের দখল না পেয়ে ১৯ বছর বয়সী এক ফুটবলারকে নেইমারের ফাউল করার মুহূর্ত ধরা পড়েছে।
ভিডিওতে দেখা গেছে নেইমারকে বোকা বানিয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে বল পাস দেন ওয়েরভের্তন। সেই মুহূর্তেই তরুণ রাইট ব্যাককে টান দিয়ে মাটিতে ফেলে দেন পিএসজি ফরোয়ার্ড।
অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনাটি দারুণ সাড়া ফেলেছে। অনেকেই একে নেইমারের আচরণগত সমস্যা বলে মনে করেছেন।
ব্রাজিলের ক্রুজেইরো ক্লাবে খেলা ওয়েরভের্তন অবশ্য এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে একটি ছবি শেয়ার করে তারকা এই খেলোয়াড়ের সঙ্গে দেখা করাকে নিজের ‘শৈশবের স্বপ্ন’ বলে জানিয়েছেন।
নেইমার ব্রাজিল দলের অধিনায়কত্ব হারানোর একদিন পরই এই ভিডিও ছড়িয়ে পড়ে। আগামি মাসে ঘরের মাঠে হতে যাওয়া কোপা আমেরিকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।
এ মাসের শুরুর দিকে, রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় ২৭ বছর বয়সী নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় আগামি ১৫ জুন সকালে কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত