ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে রিয়াল সবচেয়ে দামি

bcv24 ডেস্ক    ০৭:৩৯ পিএম, ২০১৯-০৫-৩০    638


ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে রিয়াল সবচেয়ে দামি

ফোর্বস সাময়িকীর হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে রিয়াল মাদ্রিদ।

দুই বছর আগে ইংলিশ ক্লাব ইউনাইটেডের কাছেই শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল। বুধবার প্রকাশিত এই তালিকা অনুযায়ী গত বছর টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্প্যানিশ ক্লাবটির মূল্য ৪২৪ কোটি ডলার, যা গত বছরের থেকে ৯ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় স্থানে থাকা আরেক স্প্যানিশ ক্লাব ও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার মূল্য ৪০০ কোটি ডলার। আর গত দুই বছর শীর্ষে থাকা ইউনাইটেড ৩৮০ কোটি ডলার মূল্য নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মূল্য ৩০০ কোটি ডলার। আর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মূল্য ২৬৯ কোটি ডলার। এ মৌসুমে ঘরোয়া ‘ট্রেবল’ জয়ী ইংল্যান্ডের ক্লাবটি আছে পঞ্চম স্থানে।

এই তালিকায় শীর্ষ ১০ ক্লাবের ছয়টিই ইংল্যান্ডের। বুধবার আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ জেতা চেলসি (২৫৮ কোটি ডলার) আছে ষষ্ঠ স্থানে। এরপর আছে ইংল্যান্ডেরই অন্য তিন ক্লাব, আর্সেনাল (২২৭ কোটি ডলার), লিভারপুল (২১৯ কোটি ডলার) ও টটেনহ্যাম হটস্পার (১৬২ কোটি ডলার)।

এবার টানা অষ্টমবারের মতো সেরি আ চ্যাম্পিয়ন হওয়া ইউভেন্তুস ১৫১ কোটি ডলার মূল্য নিয়ে আছে দশম স্থানে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত