চট্টগ্রাম কারাগারে মারামারিতে খুনের আসামি নিহত

bcv24 ডেস্ক    ০৭:৫৮ পিএম, ২০১৯-০৫-৩০    510

চট্টগ্রাম কারাগারে মারামারিতে খুনের আসামি নিহত

বন্ধুকে খুন করে লাশ ড্রামে ভরে দিঘীর পানিতে ডুবিয়ে দেওয়ার অভিযোগে দুই বছর আগে গ্রেফতার যুবলীগ কর্মী অমিত কুমার মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারামারিতে নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী অমিতকে গত বুধবার রাত ১০টার দিনে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খুরশীদ আনোয়ার চৌধুরী জানান। 

তিনি বলেন, অমিতের আঘাত ছিল মাথায়। গুরুতর ওই ক্ষত বন্ধ করার চেষ্টায় ২৬টা সেলাই দেওয়া হয়েছিল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বলেন, কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নামে এক কয়েদির সঙ্গে অমিতের মারামারি হয়। ওই সময় মাথায় গুরুতর আঘাত পান শীর্ষ সন্ত্রাসী অমিত। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে, এ ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় চট্টগ্রাম মামলা করেন কারাগারের জেলার নাসির আহমেদ। কারাগারে যার সঙ্গে ‘মারামারিতে’ অমিত নিহত হয়েছেন, সেই রিপন নাথকেই (২৭) মামলায় একমাত্র আসামি করা হয়েছে বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন। সীতাকুণ্ড উপজেলার মৃত নারায়ণ চন্দ্র নাথের ছেলে রিপন পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গত ৯ এপ্রিল পাহাড়তলীর সাগরিকা এলাকায় অর্গানিক জিন্স নামের একটি পোশাক কারখানায় ছুরি নিয়ে ঢুকে বেশকিছু কর্মীকে জিম্মি করার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রিপন নাথ। অশোভন আচরণের জন্য তাকে ওই কারখানা থেকে ছাঁটাই করা হয়েছিল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের একটি কক্ষে থাকতেন অমিত মুহুরী ও অপর দুই কয়েদি রিপন নাথ ও বেলাল। 

জেলার নাসির আহমেদের ভাষ্য, রাত ১০টার দিকে ৩২ নম্বর সেলের ওই কক্ষে কথা কাটাকাটির জেরে অমিত মুহুরীকে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে রিপন। কারারক্ষীরা গুরুতর আহত অমিতকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। মারামারির কারণ এবং কারাকক্ষের ভেতরে ইট কিভাবে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার নাসির আহমেদ। কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত অমিতের বিরুদ্ধে ২০১৪ সালে রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ অন্তত ১৩টি মামলা আছে। হত্যা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সর্বশেষ রাউজানের ইমরানুল করিম ইমন হত্যা মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ অমিতকে কুমিল্লা থেকে গ্রেফতার করে। তারপর থেকেই অমিত কারাগারে ছিলেন। 

ওই মামলায় গ্রেফতার দুইজনের বরাতে পুলিশ সে সময় জানিয়েছিল, অমিতেরই বন্ধু ছিলেন ইমন। স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের সন্দেহে অমিত ওই হত্যার পরিকল্পনা করেন। ওই বছর ৯ অগাস্ট নন্দনকানের হরিশ দত্ত লেইনে অমিতের বাসায় ইমনকে হত্যা করা হয়। এরপর লাশ ড্রামে ভরে সিমেন্ট ঢালাই করে ফেলে দেওয়া হয় এনায়েত বাজারের রানীর দিঘীতে। ওই মামলায় গ্রেফতার এড়াতে কুমিল্লায় গিয়ে একটি মাদক নিয়াময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন অমিত। চুল-দাড়ি কেটে বেশভ‚ষাও পাল্টে ফেলেছিলেন তিনি। কিন্তু গলা আর হাতে আঁকা উল্কি দেখে পুলিশ তাকে চিনে ফেলে এবং গ্রেফতার করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অমিত বলেন, তার স্ত্রীকে ‘প্রায়ই উত্ত্যক্ত করতেন’ ইমন। এ কারণেই তাকে হত্যা করেন তিনি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত