সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ এএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন জানান, উপজেলার দেবীপুর বালাপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তারা লাশ দুটি উদ্ধার করেন। নিহতরা হলেন বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর খোলাভিটা গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (৩০) ও একই উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর আমতলী গ্রামের আজহার আলীর ছেলে হানিফুর রহমান হানিফ (৩৩)।
ওসি শাকিলা বলেন, সকালে স্থানীয়রা দেবীপুর বালাপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবরদেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এ পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেন নি। তবে তার ধারণা,নিহতরা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল, সেখানে কোনো দ্বন্দ্বের জেরে তাদের হত্যা করা হয়েছে। বিপ্লবের বাবা রাজেন্দ্র নাথ রায় বলেন, গত বুধবার রাত ১২টায় বিপ্লব তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা বলে। তখন সে তার মাকে জানায় তার বাড়ি ফিরতে দেরি হবে, তারা তিন বন্ধু এক সঙ্গে আছে। এ সময় হানিফের নাম বললেও অন্যজনের নাম বলেনি।
অপরদিকে হানিফের বড় ভাই হালিমুজ্জামান বলেন, হানিফ সম্প্রতি ‘খারাপ প্রকৃতির’ বন্ধুদের মেলামেশা শুরু করে। এজন্য তাকে সাবধানও করা হলেও সে কথা শোনেনি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত