রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
চোটের পর বোলিং শুরু করেছেন মাত্র ছয়দিন হলো। পুরো রান আপে বোলিং করেছেন কেবল তিন সেশন। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার সময় যে এগিয়ে আসছে! নিজেকে ফিট প্রমাণে মরিয়া তাসকিন আহমেদ তাই খেলতে নামছেন ম্যাচে। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে এই ফাস্ট বোলার ফিরছেন মাঠে।
চোট নিয়ে বাইরে ছিলেন বলে প্রিমিয়ার লিগে কোনো দলে ছিলেন না। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে মিরপুরে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবেন তাসকিন।
গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর এটিই হতে যাচ্ছে তাসকিনের প্রথম ম্যাচ। মঙ্গলবার একাডেমি মাঠে বোলিং অনুশীলনের পর নিজেই জানালেন ফেরার খবর। বিশ্বকাপ দল ঘোষণার সময় এগিয়ে আসছে। তাড়নাটা যে সেই কারণেই, তা লুকালেন না।
“এটাই আমার স্বপ্ন (বিশ্বকাপ খেলা)। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে কালকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যেন সুস্থ থাকতে পারি, ভালো খেলতে পারি।”
“ফুল রান আপে তিনটি সেশন বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। তবে প্রায় আড়াই মাস পর খেলতে নামব, একটু (অস্বস্তি থাকতে পারে)। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভালো অবস্থায় আছি।”
বিশ্বকাপ দলে থাকার জন্য তাড়াহুড়ো করছেন কিনা, এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে তাসকিন ঝুঁকির কিছু দেখছেন না।
“আমার মনে হয়েছে, ম্যাচ খেলার মতো অবস্থায় চলে এসেছি। আর অনুশীলনে তো সবটুকু দিয়েই বোলিং করছি। ভেবে দেখলাম, এই বোলিংটাই ম্যাচে করি। এই তো।”
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বললেন, তিনিও মনে করছেন না, খুব তাড়াহুড়ো হচ্ছে তাসকিনের।
“দেখুন, এমনিতেই আমাদের টার্গেট ছিল ১৩-১৪ এপ্রিলের দিকে ওকে ম্যাচ খেলানো। তার ৩-৪ দিন আগে নামছে। ২ মাসের একটি রিহ্যাব প্রোগামে এটুকু আগে নামা খুব তাড়া নয়। আর এসব ক্ষেত্রে আমরা ক্রিকেটার কী মনে করছে, সেটিকে গুরুত্ব দেই। সে নিজে যথেষ্ট ভালো অনুভব করছে। সব মিলিয়েই আমরা খেলার অনুমতি দিয়েছি।”
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে আসছে ১৮ এপ্রিল। তার আগে ঢাকা লিগে তিনটি ম্যাচ পেতে পারেন তাসকিন। সম্ভাবনা-শঙ্কার দোলাচল যথেষ্টই নাড়িয়ে দিচ্ছে তাকে।
“চাপ তো আছেই। সবসময় অনুভব করি। ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এবার একটু বেশি চাপ, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। এটা বড় আসর। ফিট না হলে সুযোগ মিলবে না।”
ঢাকা লিগের গত ম্যাচে আবাহনীর হয়ে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের জন্যও আছে সুখবর। দেবাশিস চৌধুরী জানালেন, মিরাজের আঙুলের এক্স-রেতে তেমন কিছু ধরা পড়েনি। ব্যথা যদিও একটু আছে আঙুলে, সময়ে যা ঠিক হয়ে যাবে। তবে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে পেয়ে বসেছে জ্বর। বুধবার আবাহনীর ম্যাচে তাই অনিশ্চিত তিনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত