দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

bcv24 ডেস্ক    ০২:২১ এএম, ২০১৯-০৫-৩১    623


দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবার (৩০ মে) দ্বাদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় ইয়ন মরগানের দল।

লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এদিন প্রথমবারের মত ফিফটি হাঁকান চারজন ইংলিশ ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান (৭৯ বল) আসে বেন স্টোকসের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ইয়ন মরগান ৫৭, ওপেনার জেসন রয় ৫৪ ও জো রুট ৫১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন ইমরান তাহির ও কাগিসো রাবাদা।

জয়ের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা চোটের কারণে প্রথমেই হারায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া ওপেনার হাশিম আমলাকে। এরপর কুইন্টন ডি কক একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেলেও অন্যপ্রান্তে যোগ্য সঙ্গী পাওয়ার আগেই দল হারিয়ে ফেলে অ্যাইডেন মারক্রাম ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে।


এরপর রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডি কক (৭৪ বলে ৬৮) বিদায় নেওয়ার পর আবারো খেই হারায় দক্ষিণ আফ্রিকা। দ্রুত উইকেট পতনের মিছিলে অর্ধ-শতক হাঁকানোর পরপরই বিদায় নেন ডুসেনও। এতে দল চাপে পড়ে গেলে শেষদিকে সেই চাপ সামাল দিতে পারেননি কোনো ব্যাটসম্যান, এমনকি সুস্থ হয়ে ব্যাট হাতে নামা আমলাও।

দলের পক্ষে ডি ককের ৬৮ রানই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়া ডুসেন ৫০ ও অ্যান্ডিলে ফেলুকায়ো ২৪ রান করেন। ৩৯.৫ ওভারে ২০৭ রান করতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকস দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ৩১১/৮ (৫০ ওভার)

স্টোকস ৮৯, মরগান ৫৭, রয় ৫৪, রুট ৫১

লুঙ্গি ৬৬/৩, তাহির ৬১/২, রাবাদা ৬৬/২

দক্ষিণ আফ্রিকা ২০৭ (৩৯.৫ ওভার)

ডি কক ৬৮, ডুসেন ৫০, ফেলুকায়ো ২৪

আর্চার ২৭/৩, স্টোকস ১২/২, প্লাঙ্কেট ৩৭/২

ফল: ইংল্যান্ড ১০৪ রানে জয়ী।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত